সাদা পতাকার উৎস খতিয়ে দেখছে সরকার: ডা. জাহেদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আরবি হরফে লেখা কালিমাসংবলিত সাদা পতাকা টানানোর ঘটনা সরকারের নজরে এসেছে। এ ঘটনার পেছনে কোনো পরিকল্পিত উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে এ ধরনের পতাকা টানানোর বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। কেন এমন ঘটনা ঘটছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কারণ, এ ধরনের ঘটনা আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অন্তর্বর্তী সরকারের সময়ে দুর্নীতির বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, সেবা গ্রহণসংক্রান্ত দুর্নীতির ক্ষেত্রে সরকারের রাজনৈতিক অংশ এবং সরকারি কর্মকর্তাদের উভয়েরই দায় রয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দুর্নীতি করেছেন এমন কথা তিনি বলছেন না, আবার তারা অন্য কোনো ধরনের দুর্নীতিতে জড়াননি—এ কথাও বলছেন না। দুর্নীতি একটি ফৌজদারি অপরাধ এবং এর কোনো তামাদি নেই। তিনি দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে যেকোনো উপদেষ্টার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তের আহ্বান জানিয়ে বলেন, এ ক্ষেত্রে সরকার কোনো ধরনের বাধা দেবে না।

আওয়ামী লীগের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, আদালতের নির্দেশে দলটির রাজনৈতিক কর্মসূচি ও কার্যক্রম নিষিদ্ধ থাকায় ‘রিফাইন্ড’ বা অন্য যেকোনো নামে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নেই। একই সঙ্গে আদালতের নিষেধাজ্ঞার কারণে পলাতক শেখ হাসিনার কোনো বক্তব্য বা সংবাদ প্রচার ও প্রকাশ না করতে দেশের গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি দ্রুত তথ্য কমিশন এবং আলোচনা সাপেক্ষে নতুন গণমাধ্যম কমিশন গঠন করা হবে বলেও জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রীর চীন ও মালয়েশিয়া সফর সফল হয়েছে। সরকারের পররাষ্ট্রনীতি দেশের নিজস্ব স্বার্থকে ভিত্তি করেই নির্ধারিত হবে এবং সাম্প্রতিক সফরগুলো সেই অবস্থানেরই প্রতিফলন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি