বাজেট কমালে বিদেশে দূতাবাস বন্ধ করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেট এক টাকায় নামিয়ে আনা হলে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস বন্ধ করে দিতে হবে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক লাল-সবুজের পতাকা নামিয়ে ফেলতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

মঙ্গলবার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাসের প্রক্রিয়ায় জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত ১৬ নম্বর মঞ্জুরি দাবির ওপর আনা ছাঁটাই প্রস্তাবের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ছাঁটাই প্রস্তাব অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ এক টাকায় নামিয়ে আনা হলে বিদেশে বাংলাদেশের দূতাবাস পরিচালনা সম্ভব হবে না। এর ফলে প্রবাসীদের জন্য কনস্যুলার সেবাও বন্ধ হয়ে যাবে। পাশাপাশি জাতিসংঘে সদস্য চাঁদা পরিশোধ করা সম্ভব হবে না এবং এতে বাংলাদেশের সদস্যপদ স্থগিত হওয়ার ঝুঁকি সৃষ্টি হতে পারে।

এর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য এক হাজার ৮৪৪ কোটি ৪৩ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব সংসদে উত্থাপন করেন।

অধিবেশনে জানানো হয়, এ মঞ্জুরি দাবির ওপর ২৬ জন সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। তাদের মধ্যে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম, রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মো. মাসুদ পারভেজ বক্তব্য দেন।

জিএম নজরুল ইসলাম বলেন, দেশের ভাবমূর্তি রক্ষা এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা প্রয়োজন। বক্তব্যের একপর্যায়ে তিনি বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মন্তব্যের প্রসঙ্গ তুললেও নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় বক্তব্য শেষ করতে পারেননি।

মো. রায়হান সিরাজী তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, আগামী একনেক সভায় প্রকল্পটি অনুমোদন করা হলে উত্তরাঞ্চলের মানুষ উপকৃত হবে।

মোহাম্মদ জহিরুল ইসলাম মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, কর্মী পরিবর্তন, নিয়োগকর্তা পরিবর্তন, ভিসা ও জরিমানাসহ নানা বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

মো. মাসুদ পারভেজ বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। তবে রোহিঙ্গা প্রত্যাবাসন, সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ অনুপ্রবেশ, বিদেশে শ্রমিকদের নিরাপত্তা এবং পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে কার্যকর অগ্রগতি প্রয়োজন।

ছাঁটাই প্রস্তাবের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় একটি দেশের উন্নয়ন ও নিরাপত্তা অনেকাংশে সক্রিয় ও দূরদর্শী কূটনীতির ওপর নির্ভরশীল। তার ভাষ্য, বাংলাদেশের কূটনীতির মূলনীতি হলো ‘সবার আগে বাংলাদেশ’। তিনি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরকে এ নীতির উদাহরণ হিসেবে তুলে ধরেন।

খলিলুর রহমান বলেন, প্রস্তাবিত এক হাজার ৮৪৪ কোটি ৪৩ লাখ টাকার বাজেট কেবল নিয়মিত ব্যয় নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার কৌশলগত বিনিয়োগ। তিনি জানান, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট এখনও কম। তার তথ্য অনুযায়ী, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ হাজার কোটি টাকা এবং পাকিস্তানের প্রায় তিন হাজার ৪০০ কোটি টাকা।

তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মোট বাজেট ছিল এক হাজার ৭৬৪ কোটি ৩৮ লাখ ৯২ হাজার টাকা। এর মধ্যে পরিচালন ব্যয় ছিল এক হাজার ৫৪২ কোটি ৪০ লাখ ৫১ হাজার টাকা এবং উন্নয়ন ব্যয় ছিল ২২১ কোটি ৫১ লাখ টাকা।

২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে এক হাজার ৮৪৪ কোটি ৪৩ লাখ টাকা। এর মধ্যে পরিচালন খাতে এক হাজার ৬১০ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ২৩৪ কোটি ৪৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। গত অর্থবছরের তুলনায় এ বরাদ্দ ৪ দশমিক ৫৩৬ শতাংশ বেশি বলে জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাজেটের বড় অংশ বিদেশে বাংলাদেশের মিশন পরিচালনায় ব্যয় হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হার ওঠানামার কারণে প্রকৃত ব্যয় আরও বেড়ে যেতে পারে।

তিনি জানান, মালয়েশিয়ার জোহর বাহরু, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট, আর্জেন্টিনার বুয়েনস এইরেস এবং আয়ারল্যান্ডের ডাবলিনে নতুন চারটি মিশন খোলা হয়েছে। আগামী অর্থবছরে এসব মিশনের কার্যক্রম শুরু করতে ৩০ কোটি ৩৯ লাখ ৯৫ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এ ছাড়া রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে ইসলামি সহযোগিতা সংস্থার পক্ষে গাম্বিয়ার মামলা পরিচালনার জন্য ১৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মন্ত্রণালয়ের চারটি ইউনিট ও বিদ্যমান ৮৩টি মিশনের পরিচালন ব্যয়ের জন্য অতিরিক্ত ২১ কোটি ১৯ লাখ ৫৪ হাজার টাকা বরাদ্দের কথাও জানান তিনি।

উন্নয়ন বাজেটে পাঁচটি প্রকল্পের জন্য ২৩৪ কোটি ৪৩ লাখ টাকা রাখা হয়েছে। এর মধ্যে বার্লিন, জেদ্দা, ক্যানবেরা ও কায়রোতে বাংলাদেশ চ্যান্সারি ভবন নির্মাণ প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি