জাতীয়

জঙ্গি হিসেবে স্বীকারোক্তি না দিলে লাশ ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো

জঙ্গি হিসেবে স্বীকারোক্তি না দিলে লাশ ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো

আওয়ামী লীগ সরকারের সময়ে র‍্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ জবানবন্দি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর (পল্টন) জোনের সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম। সোমবার তিনি আদালতে ৪ নম্বর সাক্ষী হিসেবে বক্তব্য দেন।

২৫ জুলাই, ২০২৬
নতুন পে স্কেলে বিশেষ ভাতা নিয়ে সুখবর

নতুন পে স্কেলে বিশেষ ভাতা নিয়ে সুখবর

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নবম পে স্কেল বাস্তবায়নে সরকার দুটি পদ্ধতি বিবেচনায় রেখেছে। একটি হলো তিন ধাপে পূর্ণ বাস্তবায়ন, অন্যটি পরবর্তী দুই অর্থবছরে পর্যায়ক্রমে বেতন বৃদ্ধি। তবে দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা, মূল্যস্ফীতি এবং রাজস্ব আয়ের পরিস্থিতি বিবেচনায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন ২০২৮-২৯ অর্থবছরের আগে সম্ভব না-ও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন বেতন কাঠামোর প্রস্তাবে বিভিন্ন ভাতা বৃদ্ধির সুপারিশও করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
কৃষক ভালো থাকলেই দেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

কৃষক ভালো থাকলেই দেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

বাংলা নববর্ষ উপলক্ষে কৃষকদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'পহেলা বৈশাখ বর্তমানে সামাজিক উৎসবে পরিণত হলেও এর মূল শিকড় কৃষির সঙ্গে গভীরভাবে জড়িত। সেই প্রেক্ষিতেই এই দিনে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।' তিনি জানান, প্রাথমিকভাবে ২২ হাজার কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে। আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে ২ কোটি ৭৫ লাখ কৃষককে এই কার্ডের আওতায় আনা হবে। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
দেশে ডিজেল মজুত রয়েছে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন: ডা. জাহেদ উর রহমান

দেশে ডিজেল মজুত রয়েছে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন: ডা. জাহেদ উর রহমান

ডা. জাহেদ বলেন, 'জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং দেশের কোথাও তেলের পাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে না। বিদ্যমান পরিস্থিতিতে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই।' গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, 'সরকার যৌক্তিক সমালোচনাকে স্বাগত জানায়। তবে ভুল তথ্য বা অপতথ্য প্রচার সহ্য করা হবে না। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরতে হবে।'

২৫ জুলাই, ২০২৬
মাদক ও মানবপাচার নির্মূলে দেশব্যাপী বিশেষ অভিযান শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক ও মানবপাচার নির্মূলে দেশব্যাপী বিশেষ অভিযান শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে সমন্বিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাঠে নামানো হবে এবং বিশেষ অভিযান পরিচালনা করা হবে, যাতে দেশকে মাদকের ভয়াবহতা থেকে মুক্ত করা যায়।' জুয়া ও অনলাইন জুয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, 'এ ধরনের কার্যক্রম বর্তমানে একটি বড় সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। বিষয়টি মোকাবিলায় সরকার গবেষণা করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।'

২৫ জুলাই, ২০২৬
৯৯ শতাংশ পুলিশের সদস্যই সৎ ও দায়িত্বশীল: আইজিপি

৯৯ শতাংশ পুলিশের সদস্যই সৎ ও দায়িত্বশীল: আইজিপি

পুলিশের ৯৯ শতাংশ সদস্যই সৎ ও দায়িত্বশীল বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেন, অল্প কিছু অনিয়ম পুরো বাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে, তাই অভ্যন্তরীণ শৃঙ্খলা ও জবাবদিহিতা আরও জোরদার করা জরুরি। সোমবার (২০ এপ্রিল) মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত দুই দিনব্যাপী ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা (জানুয়ারি–মার্চ ২০২৬)-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
রূপপুর কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে আগস্টে: তথ্য উপদেষ্টা

রূপপুর কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে আগস্টে: তথ্য উপদেষ্টা

জ্বালানি তেলের কোনো সংকট নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, বর্তমানে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আসবে। বিভিন্ন পাম্পে দীর্ঘ সারিও নেই, ফলে শিগগিরই সংকটের বিষয়টি দূর হবে। ডা. জাহেদ উর রহমান জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গত মাসে ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকার বরাদ্দে ১৪টি প্রকল্পের অনুমোদন দিয়েছে।

২৫ জুলাই, ২০২৬
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে শুরু ফুয়েল লোডিং, নিউক্লিয়ার ক্লাবে যুক্ত হচ্ছে বাংলাদেশ

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে শুরু ফুয়েল লোডিং, নিউক্লিয়ার ক্লাবে যুক্ত হচ্ছে বাংলাদেশ

পদ্মা নদীর তীরে ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এ মেগাপ্রকল্পে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তা নেওয়া হয়েছে। কেন্দ্রে দুটি ভিভিইআর-১২০০ মডেলের রিয়্যাক্টর স্থাপন করা হয়েছে। দুটি ইউনিট পূর্ণ উৎপাদনে গেলে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে, যা দেশের মোট চাহিদার ১০ শতাংশেরও বেশি পূরণে সক্ষম হবে।

২৫ জুলাই, ২০২৬
ভোরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান কেঁপে উঠল ভূমিকম্পে

ভোরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান কেঁপে উঠল ভূমিকম্পে

আর্থকোয়েক ট্র্যাকের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন এলাকা, যা ভারতের মণিপুর সীমান্তের কাছাকাছি অবস্থিত। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিলোমিটার গভীরে। তুলনামূলক বেশি গভীরতায় উৎপন্ন হওয়ায় এর তীব্রতা ভূপৃষ্ঠে কম অনুভূত হয় এবং অধিকাংশ স্থানে মৃদু কম্পন অনুভূত হয়।

২৫ জুলাই, ২০২৬
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ: অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ: অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী

সাধারণ শিক্ষা বোর্ডে বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মানবিক বিভাগে সর্বোচ্চ ৬ লাখ ২৭ হাজার ৪৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। বিজ্ঞান বিভাগে রয়েছে ৫ লাখ ৬৯ হাজার ৭৬৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে অংশ নিচ্ছে ২ লাখ ২১ হাজার ১৮৪ জন। অধিকাংশ বিভাগেই ছাত্রের তুলনায় ছাত্রীর অংশগ্রহণ বেশি। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

২৫ জুলাই, ২০২৬
পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক সম্পর্কে প্রভাব পড়বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক সম্পর্কে প্রভাব পড়বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গে যে দলই ক্ষমতায় আসুক, তা বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশ সবসময় নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই কাজ করবে। তাই পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হলেও ঢাকার সঙ্গে নয়াদিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।

২৫ জুলাই, ২০২৬
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমার শেষ দিন আজ

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমার শেষ দিন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ । নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ইসি সূত্রে জানা গেছে, জমা দেওয়া মনোনয়নপত্র ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৬ এপ্রিল আপিল করা যাবে। আপিলের শুনানি ও নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি