বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডর চায় বেইজিং

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে যুক্ত করে একটি অর্থনৈতিক করিডর গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বেইজিং। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হলে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, বৈঠকে দুই দেশের মধ্যে সংযোগব্যবস্থা উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রস্তাবিত অর্থনৈতিক করিডরের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির পরিসর বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং বহুমুখী পরিবহনব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, চট্টগ্রাম বন্দর আধুনিকায়নে আগ্রহ প্রকাশ করেছে চীন। বন্দরটিকে আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তুলে বাংলাদেশসহ অন্যান্য দেশকে সেবা দেওয়ার উপযোগী করে তোলার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।

এ ছাড়া মোংলা বন্দরকে আরও আধুনিক, গতিশীল ও সেবামুখী করে তুলতেও সহযোগিতার আগ্রহ দেখিয়েছে চীন। এ বিষয়েও উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়েছে।

মাহদী আমিন বলেন, দুই দেশ জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব দিচ্ছে। সংস্কৃতি, গণমাধ্যম, প্রযুক্তি, জ্ঞান বিনিময় এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি জানান, বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় তৃতীয় ভাষা হিসেবে ম্যান্ডারিন শিক্ষা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে সহযোগিতা করতে আগ্রহী চীন। এ লক্ষ্যে শিক্ষক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় অবকাঠামোগত সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে দেশটি।

স্বাস্থ্য খাতের সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে। রোবটের সহায়তায় অস্ত্রোপচার, আধুনিক হাসপাতাল নির্মাণ এবং উন্নত চিকিৎসা প্রযুক্তি ব্যবহারে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে চীন। পাশাপাশি বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও ইতিবাচক অবস্থান জানিয়েছে বেইজিং।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে মাহদী আমিন বলেন, বাংলাদেশ নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। এ বিষয়ে মিয়ানমারের সঙ্গে প্রয়োজনীয় সংলাপে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে চীন।

পররাষ্ট্র ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো বাংলাদেশ ও চীনের মধ্যে ‘টু প্লাস টু’ সংলাপ চালুর বিষয়ে সমঝোতা হয়েছে। এই কাঠামোর আওতায় দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা নিয়মিত বৈঠকে অংশ নেবেন। এ সংলাপের কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে।

মাহদী আমিন আরও জানান, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি চীন তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

বৈঠকে ব্রিকসে বাংলাদেশের সম্ভাব্য সদস্যপদ নিয়েও আলোচনা হয়। তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশ সদস্যপদের জন্য আবেদন করলে চীন তা স্বাগত জানাবে।

চীন সফরের শেষ দিনে শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি