দিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদকে হেনস্তা ‘অনভিপ্রেত’: পররাষ্ট্রমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান হেনস্তার শিকার হওয়ার ঘটনাকে অনভিপ্রেত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি একটি অনভিপ্রেত এবং দুঃখজনক ঘটনা। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। পরে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।’

এদিকে হেনস্তার ঘটনার পর সোমবার সকালে জাহেদ উর রহমান ঢাকায় ফিরে আসেন। বেলা সোয়া ১১টায় শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে পৌঁছে তিনি ভিআইপি গেট দিয়ে বের হয়ে গেলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সূত্র জানিয়েছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বৈঠকে অংশ নিতে তিনি ভারতের রাজধানী দিল্লি সফরে গিয়েছিলেন। তবে রোববার রাতে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে হেনস্তা করে।

হাইকমিশন সূত্রে আরও জানা যায়, জাহেদ উর রহমান সবুজ পাসপোর্ট ও সার্ক ভিসা নিয়ে ভ্রমণ করছিলেন। কিন্তু দিল্লির ইমিগ্রেশন কর্মকর্তারা শুরুতে ওই ভিসা গ্রহণ করতে রাজি হননি। সে সময় ঢাকাগামী কোনো সরাসরি ফ্লাইট না থাকায় তিনি তাৎক্ষণিকভাবে দেশে ফিরতে পারেননি। পরে দিল্লি থেকে কলম্বো হয়ে ঢাকায় ফেরেন।

রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, জাহেদ উর রহমান সবুজ পাসপোর্ট ও সার্ক স্টিকার নিয়ে ভ্রমণ করলেও তার কাছে কোনো ভারতীয় ভিসা ছিল না। এ কারণেই তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

এদিকে বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বাংলাদেশের নতুন সরকারের কর্মকর্তাদের ভারত সফরের বিষয়ে এটি একটি সূক্ষ্ম কূটনৈতিক বার্তা হিসেবে বিবেচিত হতে পারে। তাদের মতে, বর্তমান সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের প্রেক্ষাপটে ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। পাশাপাশি এর পেছনে অন্য কোনো কারণ বা প্রেক্ষাপট রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা দরকার। সূত্র: টাইমস অব বাংলাদেশ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয়