জাতীয়
অঙ্গরাজ্য নয়, ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের সম্পর্ক ও যোগাযোগ ভারতের কোনো অঙ্গরাজ্যের সঙ্গে নয়, কেন্দ্রীয় সরকারের সঙ্গে। সোমবার বিকেলে সচিবালয়ে লবণচাষিদের জীবনমান উন্নয়ন নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
বাজুসের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।
পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ, খরচ ৩৩,৪৭৪ কোটি টাকা
অবশেষে পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। প্রায় ২৫ বছর আগে তৎকালীন বিএনপি সরকারের সময় এই প্রকল্পের প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছিল। আগামী বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘পদ্মা ব্যারাজ (প্রথম পর্যায়)’ প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি টাকা।
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ: তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে দোষারোপ নয় — স্বরাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দলের ওপর একতরফাভাবে দায় না চাপাতে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার শেষ দিকে বিষয়টি উত্থাপন করেন শাহজাহান চৌধুরী, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য।
উপদেষ্টা থাকাকালীন কোথায় দুর্নীতি করেছি, প্রমাণ দিন: সংসদে নাহিদ
তিনি বলেন, 'সংসদ সদস্য তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগের কথা বলেছেন। আমি সেই সরকারের উপদেষ্টা হিসেবে কিছু সময় দায়িত্ব পালন করেছি। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলও তখন দায়িত্বে ছিলেন। আমি নির্বাচনের অনেক আগেই পদত্যাগ করেছি। এখন তারা সরকারে আছেন, তাই অভিযোগের প্রমাণ তাদেরই দিতে হবে।'
আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবীর বাস্তবতা মানতে হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী বলেন, 'আমি নিজেও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়। আমাদেরও সেই পথে এগোতে হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে, যার প্রভাবে স্কুল পর্যায়ে অনলাইন ও অফলাইন শিক্ষার সমন্বয় করতে হচ্ছে।' তিনি আরও বলেন, 'এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হলেও প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেছেন। প্রায় ৭০০–৮০০টি স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত নেওয়া হয়েছে। “তাদের মধ্যে একজনও অনলাইন ক্লাস চায় না।'
সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ গণপরিবহনে
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের প্রক্রিয়া চললেও এখনো কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেনি সরকার। এ অবস্থায় চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় না করতে পরিবহন মালিকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এমপিওভুক্ত হচ্ছে না ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে এমপিওভুক্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছিল। গত ১৪ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হলে মোট ৩ হাজার ৬১৫টি আবেদন জমা পড়ে। এর মধ্যে নিম্নমাধ্যমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক (পাস ও সম্মান) পর্যায়ের প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত ছিল।
অনুমতি ছাড়া ‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে মোবাইল বা ক্যামেরায় অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হলে সাইবার সুরক্ষা আইন-২০২৬ অনুযায়ী ৯০ দিনের মধ্যে তদন্ত শেষ করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, 'ন্যাশনাল টোল ফ্রি হেল্পলাইন, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি), ডিএনএ ল্যাব, ট্রমা কাউন্সেলিং সেন্টার এবং নিরাপদ আবাসন কেন্দ্রের মাধ্যমে সেবা প্রদান করা হচ্ছে।' মা ও শিশু সহায়তা কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'ভবিষ্যতে সুবিধাভোগীর সংখ্যা ও আর্থিক সহায়তা বৃদ্ধি, পাশাপাশি স্বাস্থ্যসেবা ও পুষ্টি সহায়তা আরও অন্তর্ভুক্ত করা হবে।
সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী : প্রধানমন্ত্রী
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট এবং তারা এ স্বাধীনতার প্রতি আস্থা রাখেন।
গরুর হাটে চাঁদাবাজি করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা: সমবায় প্রতিমন্ত্রী
আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে পশুর হাটে কোন চাঁদাবাজির ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, কোনো ধরনের চাঁদাবাজি এবার আর সহ্য করা হবে না। কোরবানির পশু পরিবহনের সময় সড়কে চাঁদাবাজি রুখতে সরকার কঠোর অবস্থান নিবে। চাঁদাবাজির কোনো অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।