জাতীয়
ইসরায়েলি হামলায় লেবাননে আরও ২ বাংলাদেশি নিখোঁজ, সরকারের নিন্দা
লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ের এলাকায় ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় কড়া ভাষায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে চলমান সংঘাত বন্ধে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ‘জঘন্য হামলায়’ দুই বাংলাদেশির মৃত্যুর ঘটনায় বাংলাদেশ সরকার গভীর শোক প্রকাশ করছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম এবং সাবেক সচিব ড. এম মাহফুজুল হক–এর রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
১২ সংসদে বেসরকারি সদস্যদের আনা বিল পাস হয়েছে ৯টি
স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জাতীয় সংসদে বেসরকারি সদস্যদের আনা মোট ৯টি বিল পাস হয়েছে। এর মধ্যে একটি বিরোধী দলের সদস্যের এবং বাকি আটটি ক্ষমতাসীন দল বা জোটের সংসদ সদস্যদের উত্থাপিত বিল। মঙ্গলবার জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটি–র প্রথম বৈঠকে এ তথ্য তুলে ধরা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
যুদ্ধ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট চাপা পড়ে যাচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিশ্বজুড়ে চলমান সংঘাতের কারণে রোহিঙ্গা সংকট আড়ালে পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন শেষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এনজিও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে বাসের পর এবার লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। কম দূরত্বে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা এবং বেশি দূরত্বে ১৪ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে। এতে কম দূরত্বে লঞ্চ ভাড়া ৬ দশমিক ৪৯ শতাংশ এবং দীর্ঘ দূরত্বে ৫ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদে পাবনা-৫ আসনের সরকারি দলের সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও বলেন, 'আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান, ৩৯ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং ৫৬৪ জন কর্মকর্তাকে ওএসডি করেছে।
রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা সংকট সমাধানে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)–ভুক্ত দেশগুলোর সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে ঢাকায় নিযুক্ত ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ আহ্বান জানান।
নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সংস্কারের অজুহাতে নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় অনেক বিষয়ে আপস করতে হয়েছে। তিনি বলেন, নির্বাচনের স্বার্থে অনেক কথা বলা হয়নি এবং সেই প্রেক্ষাপটেই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল (Susan Ryle) সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, অনিয়মিত অভিবাসন, রোহিঙ্গা ইস্যু, পুলিশের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক আইনগত সহায়তা (MLA)–সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ ও নিন্দা: ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী
জাতীয় সংসদে জামায়াতে ইসলামী ও বিরোধীদলীয় নেতাকে নিয়ে দেওয়া কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ। সংগঠনটি এ বক্তব্যকে অপ্রীতিকর, অসংসদীয় এবং মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বলে উল্লেখ করেছে। বুধবার (২৯ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন ও সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা মো. তাজিরুল ইসলাম এ প্রতিবাদ জানান। বিবৃতিতে আরও ৭০ জন সদস্য স্বাক্ষর করেন।
তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা চাইল ঢাকা
বেইজিং থেকে প্রকাশিত যৌথ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ‘তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে’ চীনের সম্পৃক্ততা ও সমর্থন কামনা করা হয়েছে। একই সঙ্গে উভয় দেশ উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়েছে। বাংলাদেশ চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সফল সূচনাকে স্বাগত জানায় এবং বাণিজ্য, বিনিয়োগ, শিল্পায়ন, ডিজিটাল অর্থনীতি, পানিসম্পদ ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী
২০২৫ সালের জুলাই মাসে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালীন একটি প্রশিক্ষণ বিমান ভবনে বিধ্বস্ত হলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সংকটময় মুহূর্তে শিক্ষার্থীদের জীবন রক্ষায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে গিয়ে মারাত্মকভাবে দগ্ধ হন শিক্ষিকা মাহেরীন চৌধুরী। পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাতেই তার মৃত্যু হয়।