জাতীয়

গণহত্যা প্রশ্নে পরিস্কার অবস্থান না নেওয়া পর্যন্ত জামায়াতের সঙ্গে বিতর্ক চলবে: তথ্যমন্ত্রী

গণহত্যা প্রশ্নে পরিস্কার অবস্থান না নেওয়া পর্যন্ত জামায়াতের সঙ্গে বিতর্ক চলবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আওয়ামী লীগকে জুলাইয়ের রক্তের দাগ মুছে না ফেলা পর্যন্ত এ বিতর্কের মীমাংসা সম্ভব নয়। একইভাবে ১৯৭১ সালের গণহত্যার প্রশ্নে জামায়াতে ইসলামীর গ্রহণযোগ্য অবস্থান না নেওয়া পর্যন্ত তাদের সঙ্গে বিতর্ক চলবে বলেও তিনি মন্তব্য করেন। তবে বিএনপি এই বিতর্ক সংসদ, গণতন্ত্র ও রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যেই চালিয়ে যাবে এবং এর বাইরে যেতে দেবে না—এ বিষয়ে আপস করা হবে না।

২৫ জুলাই, ২০২৬
আ.লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

আ.লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

তিনি আরও বলেন, 'গত ৫ মার্চ ২০২৬ তারিখে জেলা প্রশাসকের সমন্বয়ে জেলা পর্যায়ে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, যার কাজ হলো হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করা। পরবর্তীতে ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়, যা জেলা কমিটির সুপারিশগুলো যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করছে।'

২৫ জুলাই, ২০২৬
১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, নতুন আশার সঞ্চার

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, নতুন আশার সঞ্চার

সম্প্রতি তদন্তে নতুন গতি আসে। গত ৬ এপ্রিল মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচের জন্য আদালতের অনুমতি চান। আদালতের নির্দেশনার পরই গ্রেপ্তারের এই পদক্ষেপ নেয় তদন্তকারী সংস্থা। এদিকে, গ্রেপ্তারের দিন বিকেল ৫টার দিকে মামলার বাদী ও তনুর পরিবারের সদস্যরা কুমিল্লা আদালতে উপস্থিত হন। দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের প্রত্যাশায় আদালতে ঘুরে বেড়ানো তনুর বাবা-মা ও ছোট ভাই রুবেল হোসেনকে এদিন আবেগপ্রবণ হয়ে পড়েন। বর্তমানে আদালতে তাদের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে।

২৫ জুলাই, ২০২৬
জুনের মধ্যেই ব্যারাকে ফিরছে সেনাবাহিনী

জুনের মধ্যেই ব্যারাকে ফিরছে সেনাবাহিনী

প্রায় আড়াই ঘণ্টাব্যাপী ওই বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার, বিজিবির মহাপরিচালকসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে সেনাবাহিনী প্রত্যাহারের পাশাপাশি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি দমন, মাদকবিরোধী অভিযান এবং পুলিশের পোশাক পরিবর্তনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

২৫ জুলাই, ২০২৬
আজ স্বাধীনতা পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী

আজ স্বাধীনতা পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী

জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি সহ ৫ প্রতিষ্ঠানকে আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী। এ বছরের পুরস্কারের জন্য মনোনীতদের মধ্যে রয়েছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। স্বাধীনতা, গণতন্ত্র, নারীশিক্ষা এবং দেশগঠনে সার্বিক অবদানের জন্য তাকে এই সম্মাননায় ভূষিত করা হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
সংরক্ষিত আসনে ৪৯ নারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

সংরক্ষিত আসনে ৪৯ নারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মোট ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বিএনপি ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াত–এনসিপি জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজন প্রার্থী রয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচিতদের নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মহিউদ্দিন খান।

২৫ জুলাই, ২০২৬
মে মাসে জ্বালানি তেলের দাম নিয়ে যা জানাল সরকার

মে মাসে জ্বালানি তেলের দাম নিয়ে যা জানাল সরকার

আগামী মে মাসের জন্য দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের বর্তমান নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে। ফলে মে মাসজুড়ে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রল ১৩৫ টাকায় বিক্রি হবে।

২৫ জুলাই, ২০২৬
গুম-নির্যাতন ও আমার ক্যারিয়ার নষ্টের দায়ী শেখ হাসিনা: ট্রাইব্যুনালে সাক্ষী মাসরুর

গুম-নির্যাতন ও আমার ক্যারিয়ার নষ্টের দায়ী শেখ হাসিনা: ট্রাইব্যুনালে সাক্ষী মাসরুর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ গুম ও নির্যাতনের মামলায় সাক্ষ্য দিতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন গুম থেকে ফিরে আসা সাক্ষী মাসরুর আনোয়ার চৌধুরী। তিনি বলেছেন, গুম-নির্যাতন ও তার নিজের ক্যারিয়ার ধ্বংসের জন্য শেখ হাসিনাই দায়ী। বুধবার (২২ এপ্রিল) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চে জেরার সময় তিনি এ কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
অর্থনীতি পুনরুদ্ধারে আগামী ২ বছর কঠিন হবে: অর্থমন্ত্রী

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী ২ বছর কঠিন হবে: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতি থেকে উত্তরণে কঠিন সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আগামী দুই বছর চ্যালেঞ্জপূর্ণ হবে এবং এমন কিছু পদক্ষেপ নিতে হবে, যা সবসময় জনপ্রিয় নাও হতে পারে। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অর্থনীতি পুনরুদ্ধারের প্রসঙ্গে মন্ত্রী বলেন, কাঙ্ক্ষিত অবস্থানে ফিরতে প্রয়োজনীয় পরিবর্তন ও সংস্কারের অনেকগুলো ইতিমধ্যে শুরু হয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে বর্তমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

২৫ জুলাই, ২০২৬
১১ দিনের মাথায় আবারও বন্ধ আদানির একটি ইউনিট, লোডশেডিং বাড়ার শঙ্কা

১১ দিনের মাথায় আবারও বন্ধ আদানির একটি ইউনিট, লোডশেডিং বাড়ার শঙ্কা

কয়েক দিন ধরে সারা দেশে বিদ্যুতের লোডশেডিং চলার মধ্যেই নতুন দুঃসংবাদ এসেছে ভারতের আদানি গ্রুপ থেকে। গ্রুপটির বিদ্যুৎ কোম্পানির দুটি ইউনিটের একটি দীর্ঘদিন বন্ধ থাকার পর ১১ এপ্রিল চালু হয়। তবে ১১ দিনের মাথায় বুধবার দুপুরে যান্ত্রিক ত্রুটির কারণে আবারও একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ঈদুল আজহায় চাঁদাবাজি ঠেকাতে হটলাইন চালু করছে সরকার

ঈদুল আজহায় চাঁদাবাজি ঠেকাতে হটলাইন চালু করছে সরকার

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাট, পশু পরিবহনসহ বিভিন্ন খাতে চাঁদাবাজি ও অনিয়ম প্রতিরোধে পুলিশের বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে রাজধানীতে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ চালুর ঘোষণাও দিয়েছেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
বাধ্যতামূলক অবসরে ১৩ পুলিশ কর্মকর্তা

বাধ্যতামূলক অবসরে ১৩ পুলিশ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৫ ধারার বিধান অনুযায়ী এসব কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। আইনের এ ধারায় চাকরির ২৫ বছর পূর্ণ হলে সরকার কারণ দর্শানোর নোটিশ ছাড়াই যেকোনো কর্মকর্তাকে অবসরে পাঠাতে পারে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ