এইচএসসি কেন্দ্রে পুলিশের বডি ওর্ন ক্যামেরায় নজরদারি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
সারা দেশে আজ বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে এবার প্রথমবারের মতো পরীক্ষাকেন্দ্রের বাইরে পুলিশের শরীরে ধারণযোগ্য ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর উত্তরা রাজউক মডেল কলেজ কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের শরীরে এই ক্যামেরা ব্যবহার করতে দেখা গেছে। একই সঙ্গে কেন্দ্রের বাইরে মাইকে পরীক্ষাসংক্রান্ত নির্দেশনা প্রচার করা হয়।

যানজটের বিষয়টি বিবেচনায় রেখে এবার সকাল সাড়ে ৮টা থেকেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। নির্ধারিত নিয়ম মেনেই পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেন।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় তদারকি ও আইনশৃঙ্খলা কমিটির সভায় পরীক্ষাকেন্দ্রে পুলিশের শরীরে ধারণযোগ্য ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত হয়। সভায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনে এই প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা ইতিবাচক ছিল। এতে অপরাধপ্রবণ ব্যক্তিদের মধ্যে সতর্কতা সৃষ্টি হয়। একই কারণে পরীক্ষাকেন্দ্রেও এই ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শিক্ষা উপদেষ্টা আ ন ম এহছানুল হক মিলন এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এর মাধ্যমে কেন্দ্রের ভেতরে ও বাইরে দায়িত্ব পালনকারীদের মধ্যে আরও বেশি সতর্কতা তৈরি হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এসএসসি পরীক্ষায় কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা ব্যবহারের ফলে নকলের ঘটনা প্রায় ৭৮ শতাংশ কমে আসে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার সিসিটিভির পাশাপাশি পুলিশের শরীরে ধারণযোগ্য ক্যামেরাও যুক্ত করা হয়েছে।

এ বছর ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি