মালয়েশিয়-চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যে’ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সংসদে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
মালয়েশিয়া ও চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যের’ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব গ্রহণ করেছে জাতীয় সংসদ। শনিবার সকালে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়। গত ২১ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফর শেষে শুক্রবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

অধিবেশনের শুরুতে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে স্পিকার প্রস্তাবটি ভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়। তবে ওই সময় সংসদ কক্ষে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী।

প্রস্তাব উত্থাপন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরের মাধ্যমে মালয়েশিয়া ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে এবং পারস্পরিক মর্যাদার ভিত্তিতে দুই দেশের সঙ্গে একাধিক চুক্তি সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পর জনগণের ভোটে নির্বাচিত এই নেতৃত্ব জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। দেশের কল্যাণে দৃঢ়তার সঙ্গে কাজ করে নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করেছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, অতীতে বিদেশ সফর শেষে সংবর্ধনা নেওয়ার যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, বর্তমান প্রধানমন্ত্রী তা বন্ধ করেছেন। তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, বিদেশ সফরকে কেন্দ্র করে কোনো ধরনের সংবর্ধনার আয়োজন করা যাবে না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চীনের সঙ্গে ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সফরকালে চীনের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া ও চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশ্বাসও পাওয়া গেছে।

এ কারণে প্রধানমন্ত্রীর প্রতি সংসদের ধন্যবাদ জানিয়ে তিনি প্রস্তাব উত্থাপন করেন।

প্রস্তাবের ওপর আলোচনায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের রাজনীতিতে নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করেছেন। বিদেশ সফরে যাওয়া বা ফিরে আসার সময় বিমানবন্দরে জনসমাগম ও সংবর্ধনার প্রচলিত রীতি থেকে সরে এসে তিনি একটি নতুন মানদণ্ড স্থাপন করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির বাস্তব প্রতিফলন। পারস্পরিক সম্মান, পারস্পরিক স্বার্থ, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং অন্য দেশের হস্তক্ষেপমুক্ত সম্পর্কের নীতিই এ সফরের মূল ভিত্তি ছিল। তিনি আরও বলেন, মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার, জ্বালানি ও বাণিজ্য এবং চীনের সঙ্গে অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ ও বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে বলেন, স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নে বিরোধী দল সরকারের পাশে থাকবে। তিনি বলেন, মালয়েশিয়া ও চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সব ধরনের আন্তর্জাতিক সম্পর্ক পরিচালিত হওয়া উচিত।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি আমদানিনির্ভর দেশ। তৈরি পোশাক ও বৈদেশিক কর্মসংস্থানের বাইরে রপ্তানি খাতকে আরও বহুমুখী করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। একই সঙ্গে বিদেশের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ চুক্তিগুলো স্বচ্ছতা ও জবাবদিহির স্বার্থে জাতীয় সংসদে উপস্থাপনের আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আন্তর্জাতিক সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে। দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চুক্তি করতে হবে। বাংলাদেশ যেমন অন্য কোনো দেশের ক্ষতি করতে চায় না, তেমনি নিজের স্বার্থও ক্ষুণ্ন হতে দিতে পারে না।

বক্তব্যের শেষে তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সরকারের সফলতা কামনা করেন। একই সঙ্গে জাতীয় সংসদকে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর দেশের পররাষ্ট্রনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে। এ সফর বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরে কণ্ঠভোটে প্রস্তাবটি গৃহীত হয়। প্রস্তাবে বলা হয়, ২১ থেকে ২৬ জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য জাতীয় সংসদ প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি