জাতীয়
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল: ‘আমি এই কাজ করিনি’
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যা মামলার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে। রোববার (২২ মার্চ) ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। আদালতে তোলার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়সাল হত্যা ঘটনায় নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন।
ছড়িয়ে পড়ছে হাম! স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানান, গত আট বছরে টিকাদানের হার কম থাকার কারণে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার প্রায় ৬০০ কোটি টাকা খরচ করে নতুন টিকার বরাদ্দ দিয়েছে। রোববার (৫ এপ্রিল) থেকে জরুরি টিকাদান কার্যক্রম শুরু হবে। মন্ত্রী আরও বলেন, 'সাধারণত ৯ থেকে ১৫ মাস বয়সের শিশু এই টিকা পেত, তবে বিশেষ কর্মসূচির আওতায় এবার ৬ মাস থেকে ১০ বছর বয়স পর্যন্ত শিশু-কিশোরদের টিকা দেওয়া হবে।'
পাঁচ জেলার নতুন জেলা প্রশাসক নিয়োগ
গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নূরুল করিম ভূঁইয়াকে গাজীপুরের ডিসি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার মুশফিকুর রহমানকে নেত্রকোণার ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রথম দফায় ছয় মাসে ১২০০ কিলোমিটার নদী-নালা ও খাল খনন করা হবে। পর্যায়ক্রমে পাঁচ বছরের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় মোট ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল সোয়া ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের উদ্দেশে রওনা হবেন তিনি।
মেয়েকে নিয়ে সিনেমা দেখতে গেলেন প্রধানমন্ত্রী
ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে জিগাতলার বিজিবি সীমান্ত সম্ভার সিনেমা হলে যান। এ সময় তার সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী সন্ধ্যায় জিগাতলার বিডিআর সীমান্ত সম্ভার সিনেমা হলে চলচ্চিত্রটি দেখতে যান এবং তার সঙ্গে কন্যাও উপস্থিত ছিলেন।
স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর দেড়টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে এবং নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকট: শিগগিরই আসতে পারে নতুন সিদ্ধান্ত
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় সরকার দেশে জ্বালানি সাশ্রয় কর্মসূচি হাতে নিয়েছে এবং তেলের বিষয়ে শিগগিরই নতুন সিদ্ধান্ত আসতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) আনোয়ারার কেইপিজেড ইয়ংওয়ান কর্পোরেশন মিলনায়তনে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-এর স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
বেশি ভাড়া নিলেই তাৎক্ষণিক ব্যবস্থা: সড়কমন্ত্রী
এবারের ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এবছর সবার ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হবে। । নির্ধারিত ভাড়া নেওয়া হবে। বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও নারীদের জন্য শৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার খালের পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। এ সময় ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলায় চলমান খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, 'দেশের জলাধার সংরক্ষণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।'
পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'বাংলাদেশ পুলিশের মধ্যে পোশাক পরিবর্তনের প্রত্যাশা আছে। আমি বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে বুঝেছি, বর্তমানে যে পোশাকে পুলিশ বাহিনী কাজ করছে, তাতে তারা সন্তুষ্ট নয়। তাই আমরা আগের ঐতিহ্যমণ্ডিত ইউনিফর্মের মধ্যে যেকোনো একটি ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত নেব।' তিনি আরও বলেন, 'বর্তমান সরকারে পুলিশ কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়। পুলিশ হবে জনগণের বন্ধু। দলীয় প্রভাবমুক্ত করে আধুনিক, সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে জনগণের কাছে সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।'
জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের আরও ১০টি বিল পাস
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা বিভিন্ন অধ্যাদেশকে আইনে রূপান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় সংসদে আরও ১০টি বিল সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালে অনুষ্ঠিত বৈঠকে উত্থাপিত এসব বিলের ওপর দফাওয়ারী কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় বিস্তারিত আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সেগুলো কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।
সবার মাস্টার্স ডিগ্রি অর্জনের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সবার জন্য মাস্টার্স ডিগ্রি অর্জন প্রয়োজন নয়; বরং যারা শিক্ষকতা ও গবেষণার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখবে, তারাই উচ্চশিক্ষা গ্রহণ করবে। প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের ভোকেশনাল ট্রেডের পছন্দনীয় যে কোনো একটি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের ওপর জোর দেন তিনি।