বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।
প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করা মো. সামীমুজ্জামানকে প্রেষণে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।
একই সঙ্গে তাঁর চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।