ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দে সংসদ সদস্যদের সক্রিয় হওয়ার আহ্বান স্পিকারের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ নিজ নিজ নির্বাচনী এলাকার ভূমিহীন ও দরিদ্র মানুষের মাঝে সরকারি খাস জমি বরাদ্দ নিশ্চিত করতে সংসদ সদস্যদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে ভোলার সংসদ সদস্য নুরুল ইসলাম খাস জমি বরাদ্দের বিষয়টি উত্থাপন করলে এ বিষয়ে বক্তব্য দেন স্পিকার।

স্পিকার বলেন, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে ভোলায় প্রায় ২০ হাজার ভূমিহীন মানুষের হাতে খাস জমির দলিল তুলে দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সংসদ সদস্যরা যদি আন্তরিকভাবে উদ্যোগ নেন এবং বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে কাজ করেন, তাহলে আরও অনেক অসহায় ও ভূমিহীন পরিবারকে জমি বরাদ্দের আওতায় আনা সম্ভব হবে।

তিনি আরও বলেন, সরকারি খাস জমি যথাযথ নিয়ম অনুসরণ করে প্রকৃত ভূমিহীন ও হতদরিদ্র মানুষের মধ্যে বরাদ্দ দিতে পারলে তা একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হবে। এতে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি সামাজিক নিরাপত্তাও নিশ্চিত হবে।

অধিবেশনে স্পিকার সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় খাস জমির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করে প্রকৃত সুবিধাভোগীদের কাছে তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করারও পরামর্শ দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি