জাতীয়
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় ভয়াবহ বন্যা, মৃত্যু বেড়ে ৪৪
টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত বন্যা ও পাহাড়ধস-সংশ্লিষ্ট ঘটনায় ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৯ জন। পানিবন্দি রয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবারের সদস্য এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ২২ হাজার ৯৬৩।
ব্লুমবার্গের প্রতিবেদন /রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র যেভাবে বদলে দেবে বাংলাদেশের জ্বালানি খাত
তবে রূপপুর প্রকল্প বাস্তবায়নে সময় ও ব্যয় দুই ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্র নির্মাণে এক দশকের বেশি সময় লেগেছে। কোভিড-১৯ মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং সাম্প্রতিক আঞ্চলিক সংঘাত প্রকল্পের অগ্রগতিকে প্রভাবিত করেছে। ফলে ২০২৩ সালে প্রথম ইউনিট চালুর যে লক্ষ্য ছিল, তা পিছিয়ে যায়।
টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান পুলিশের
টানা ভারী বৃষ্টিতে রাজধানীর বনানী, খিলক্ষেত, ঢাকা গেটসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়কে পানি জমে যাওয়ায় বিভিন্ন এলাকায় যান চলাচল ধীরগতির হয়ে পড়েছে এবং তীব্র যানজট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে নগরবাসীকে অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহারের আহ্বান জানিয়েছে ট্রাফিক পুলিশ।
বন্যা পরিস্থিতি মোকাবেলায় ১১ জেলায় বিজিবি মোতায়েন
দেশের বিভিন্ন এলাকায় চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় ১১ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং চিকিৎসা সহায়তায় কাজ করছে বাহিনীটি।
ঢাকার উত্তর-দক্ষিণে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
রাজধানীর উত্তর ও দক্ষিণে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের দুটি বড় প্রকল্প নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্প দুটি দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন তিনি।
বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীই আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা: রাষ্ট্রপতি
দেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ তরুণ উল্লেখ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, এই বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীই বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনা। তবে এই জনমিতিক সুবিধাকে কাজে লাগাতে না পারলে তা ভবিষ্যতে বেকারত্ব, দারিদ্র্য ও সামাজিক অস্থিরতার কারণ হতে পারে।
হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলার আবেদন গ্রহণ করেননি আদালত।
সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা: সংসদে অর্থমন্ত্রী
তরুণ উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা
অতিবৃষ্টিজনিত বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষা, ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশে বন্যা ও ভূমিধসে দুঃখ প্রকাশ করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে চলমান বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।