গুমে জড়িত কাউকেই ছাড় নয়: মির্জা ফখরুল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
গুমের ঘটনায় যত প্রভাবশালী ব্যক্তিই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গুমের ঘটনার বিচার দ্রুত নিশ্চিত করা হবে এবং একে একে অভিযুক্ত সবাই আইনের আওতায় আসবে।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে গুমের শিকার পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গুম মানবতার বিরুদ্ধে একটি জঘন্য অপরাধ। এ ধরনের ঘটনার সঙ্গে আর কোনোভাবেই সম্পৃক্ত থাকতে চায় না দেশ। এসব ঘটনার প্রকাশ্য বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

গুমের শিকার ব্যক্তিদের ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, অন্তত তাদের পরিবারের পাশে দাঁড়ানো, সাহস জোগানো এবং ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্ব রাষ্ট্র নিতে পারে।

গুমের ঘটনায় অভিযুক্তদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান গ্রেপ্তার হয়েছেন এবং তার বিচার চলছে। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদও ধরা পড়েছেন। একসময় যাদের আচরণে অহংকার ও ক্ষমতার দাপট ছিল, আজ তারা আদালত ও জনগণের সামনে জবাবদিহির মুখোমুখি হচ্ছেন। তিনি বলেন, তার বিশ্বাস, একে একে সবাই ধরা পড়বে এবং প্রত্যেকের বিচার হবে।

গুমের শিকার পরিবারগুলোর সন্তানদের দায়িত্ব রাষ্ট্রের নেওয়া উচিত বলেও মন্তব্য করেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, যদি বীর মুক্তিযোদ্ধা ও জুলাই বিপ্লবের যোদ্ধাদের ভাতা দেওয়া যায়, তাহলে গুমের শিকার পরিবারগুলো কেন সেই সহায়তা থেকে বঞ্চিত থাকবে।

এ সময় তিনি জানান, আগামী বাজেটেই গুমের শিকার পরিবারগুলোর সদস্যদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করার প্রস্তাব উত্থাপন করবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান সদ্য. আগে কখনো এত সুন্দর ও সুশৃঙ্খল বিমানবন্দর দেখিনি; মন্ত্রীকে জানালেন যাত্রীরা সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. আবারও জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. দেশব্যাপী জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা সদ্য. রাজধানীতে ফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান সদ্য. আগে কখনো এত সুন্দর ও সুশৃঙ্খল বিমানবন্দর দেখিনি; মন্ত্রীকে জানালেন যাত্রীরা সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. আবারও জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. দেশব্যাপী জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা সদ্য. রাজধানীতে ফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর