পে-স্কেলে আসছে বড় পরিবর্তন, বাড়তে পারে যেসব সুবিধা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
নতুন জাতীয় বেতন কাঠামোতে ১১ থেকে ২০ গ্রেডভুক্ত সরকারি কর্মচারীদের জন্য একাধিক আর্থিক সুবিধার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তনের একটি হলো টিফিন ভাতা পাঁচ গুণ বাড়িয়ে মাসিক ২০০ টাকা থেকে ১ হাজার টাকা করার সুপারিশ।

অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ২০১৫ সালে অষ্টম জাতীয় বেতন কাঠামো কার্যকরের পর সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় এটিই গত এক দশকের সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে।

সূত্রগুলোর মতে, বর্তমান মূল্যস্ফীতি ও বাজার পরিস্থিতিতে মাসিক ২০০ টাকা টিফিন ভাতা বাস্তবতার সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে নতুন বেতন কাঠামোয় এই ভাতা মাসিক ১ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করেছে বেতন কমিশন। এতে নিম্ন ও মধ্যম গ্রেডের বিপুলসংখ্যক কর্মচারী দৈনন্দিন ব্যয় নির্বাহে কিছুটা স্বস্তি পাবেন বলে ধারণা করা হচ্ছে।

টিফিন ভাতার পাশাপাশি নবম জাতীয় বেতন কাঠামোর প্রস্তাবিত খসড়ায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আর্থিক সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন বর্তমান ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া বৈশাখী উৎসব ভাতা বর্তমান মূল বেতনের ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব রয়েছে।

সরকারি কর্মচারীদের সন্তানদের শিক্ষাব্যয় সহায়তায় মাসিক ২ হাজার টাকা শিক্ষা ভাতা চালুর সুপারিশও করা হয়েছে।

একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের চিকিৎসাসেবার জন্য প্রথমবারের মতো সরকারি স্বাস্থ্যবিমা চালুর প্রস্তাব রাখা হয়েছে।

এ ছাড়া প্রতিবন্ধী সন্তানের বিশেষ পরিচর্যার জন্য মূল বেতনের বাইরে অতিরিক্ত ২ হাজার টাকা বিশেষ শিশু পরিচর্যা ভাতা দেওয়ার সুপারিশও অন্তর্ভুক্ত করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি