শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, অলিম্পিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়াবিদদের অংশগ্রহণ দেশের মান-মর্যাদা আরও উজ্জ্বল করবে। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার ক্রীড়া খাতের উন্নয়নে সহযোগিতামূলক ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, ক্রীড়াবিদদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা বিশ্বমঞ্চে সাফল্য অর্জনের মাধ্যমে দেশের মর্যাদা আরও বৃদ্ধি করতে সক্ষম হবেন।