‘ভারতে হয়রানির শিকার হয়ে প্রতিবাদস্বরূপ দেশে ফিরে এসেছি’: উপদেষ্টা জাহেদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ভারতের একটি বিমানবন্দরে হয়রানির শিকার হওয়ার প্রতিবাদে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৬ জুন) তথ্য মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, “আমি ব্যক্তি হিসেবে নয়, রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে ভারতে গিয়েছিলাম। ফলে আমার সঙ্গে যা ঘটেছে, তাতে তাৎক্ষণিকভাবে একটি প্রতিবাদ জানানো প্রয়োজন বলে মনে করেছি। সে কারণেই দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিই।”

তিনি বলেন, “একপর্যায়ে তারা আমাকে ভারতে প্রবেশ করানোর জন্য যথেষ্ট চেষ্টা করেছে। তবে আমার মনে হয়েছে, রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা দেওয়া প্রয়োজন। তাই আমি পাসপোর্টে ইমিগ্রেশনের সিল নিতে রাজি হইনি। সিল নিলে দেশে ফেরা সহজ হতো, কিন্তু আমি তা করিনি। পরে শ্রীলঙ্কা হয়ে দেশে ফিরেছি।”

উপদেষ্টা আরও বলেন, “এর মাধ্যমে কোনো নেতিবাচক পরিস্থিতি তৈরি করা আমার উদ্দেশ্য ছিল না। আমি শুধু এই বার্তা দিতে চেয়েছি যে এটি শেখ হাসিনার সরকার নয়; এটি জনগণের সমর্থন পাওয়া একটি সরকার। ভারতসহ কোনো প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের অবনতি আমরা চাই না। ঘটনাটি একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ছিল এবং তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে আমরা পদক্ষেপ নিয়েছি।”

তিনি আশা প্রকাশ করে বলেন, “ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক ও যোগাযোগের ক্ষেত্রে এ ঘটনার নেতিবাচক প্রভাব পড়বে না। প্রতিবেশী বদলানো যায় না। বাংলাদেশের ক্ষেত্রে যেমন এটি সত্য, ভারতের ক্ষেত্রেও তেমনি সত্য।”

কূটনৈতিক পাসপোর্ট না থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে— এমন প্রচারণা প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, “কূটনৈতিক পাসপোর্ট নেওয়ার প্রক্রিয়া চলছিল, তবে তা সম্পন্ন হয়নি। কিন্তু এটি কোনো কারণ নয়। আমার পাসপোর্টে সার্ক স্টিকার ছিল। আমি যে ভারতে যাচ্ছি, সে তথ্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। যদি কোনো আপত্তি থাকত, তা আগে জানানো উচিত ছিল।”

বিমানবন্দরে কী ঘটেছিল জানতে চাইলে তিনি বলেন, “আমার সঙ্গে আরও কয়েকজন ছিলেন। তারা সহজেই ইমিগ্রেশন সম্পন্ন করেন। কিন্তু আমার ক্ষেত্রে অস্বাভাবিক বিলম্ব করা হয়। বাংলাদেশের হাইকমিশনার শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর আমি সিদ্ধান্ত নিই যে আর ভারতে প্রবেশ করব না। রাষ্ট্রের একজন প্রতিনিধির প্রতি যে ধরনের সৌজন্য দেখানো উচিত, তা আমি পাইনি।”

তিনি আরও বলেন, “আমাকে কোনো কক্ষে আটকে রাখা হয়নি বা দীর্ঘ জিজ্ঞাসাবাদও করা হয়নি। তবে আমাকে এমন একটি স্থানে বসিয়ে রাখা হয়েছিল, যা রাষ্ট্রের একজন প্রতিনিধির জন্য উপযুক্ত ছিল না। আমার মনে হয়েছে, আমার সঙ্গে যথাযথ আচরণ করা হয়নি।”

আবার ভারতে যাবেন কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “অবশ্যই যাব। যথাযথ আমন্ত্রণ পেলে আমি অবশ্যই ভারতে যাব। আমি ভারত-বাংলাদেশ সম্পর্ককে যুক্তিসঙ্গত ও বাস্তবভিত্তিকভাবে এগিয়ে নিতে চাই। তবে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে নয়, সমমর্যাদার ভিত্তিতে।”

তিনি বলেন, “গঙ্গার পানিবণ্টন, তিস্তা চুক্তিসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের সময় ভারত বারবার বলেছে, তারা একটি গণতান্ত্রিক সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। আমি আশা করি, তারা সেই অবস্থান বজায় রাখবে।”

ভারতবিরোধী অবস্থানের কারণে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ বলেন, “আমি তা জানি না। কারণ, আমাকে এ ধরনের কোনো কারণ জানানো হয়নি। আমি শেখ হাসিনার সরকারের সমালোচনা করেছি। আলোচনার প্রয়োজনে ভারতের নীতির সমালোচনাও করেছি। তবে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করিনি।”

উল্লেখ্য, এর আগে ডা. জাহেদ উর রহমান বলেছিলেন, বাংলাদেশকে চাপে ফেলার উদ্দেশ্যে নয়; বরং পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাস্তবতার অংশ হিসেবেই এ ধরনের পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে