পদোন্নতি না পেয়ে চাকরি ছাড়লেন সিআইডি প্রধান আকবর খান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
পদোন্নতি না পাওয়ার পর বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান স্বেচ্ছা অবসরের আবেদন করেছেন।

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের বিশেষ পুলিশ সুপার (প্রশাসন) এ এ এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিআইজি (সংগঠিত অপরাধ) এবং সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান ঐচ্ছিক অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে আগামী ২ জুলাই থেকে এক বছরের অবসর-পূর্ব ছুটি মঞ্জুরের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে আবেদন করেছেন। তার আবেদন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

এতে আরও বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৪ ধারা অনুযায়ী তার স্বেচ্ছা অবসর এবং আগামী ২ জুলাই থেকে এক বছরের অবসর-পূর্ব ছুটি মঞ্জুরের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত ১ জুন পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আলি আকবর খানকে সিআইডির প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়।

আলি আকবর খান ১৯৯৫ সালে ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় তার জন্ম।

দীর্ঘ কর্মজীবনে তিনি রেঞ্জ পুলিশ, পুলিশ সদর দপ্তর এবং জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য তিনি সহকর্মী ও সংশ্লিষ্ট মহলে প্রশংসিত ছিলেন।

পেশাগত উন্নয়নের লক্ষ্যে তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নিয়েছেন। এর মধ্যে ইতালিতে মানবপাচার প্রতিরোধ, বৈধ অভিবাসন উৎসাহিতকরণ ও অনিয়মিত অভিবাসন নিরুৎসাহিতকরণবিষয়ক কর্মশালা এবং মালদ্বীপে মানবপাচার ও অভিবাসনসংক্রান্ত তথ্য সংগ্রহবিষয়ক আঞ্চলিক কর্মশালায় অংশগ্রহণ উল্লেখযোগ্য।

এ ছাড়া আন্তর্জাতিক বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি পেশাগত জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি