সরকার যতক্ষণ চাইবে, সেনাবাহিনী ততক্ষণ মাঠে থাকবে: সেনাপ্রধান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
যতক্ষণ পর্যন্ত সরকার চাইবে, ততক্ষণ পর্যন্ত সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাসে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী বর্তমানে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত রয়েছে। ২০২৪ সালের ২০ জুলাই থেকে এই দায়িত্ব শুরু হয়েছে এবং এখনো দেশের ৬২টি জেলায় প্রায় ১৬ থেকে ১৭ হাজার সেনাসদস্য মোতায়েন রয়েছে। কিছু সেনাসদস্য প্রত্যাহার করা হলেও পুরোপুরি প্রত্যাহার এখনো সম্পন্ন হয়নি।

তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই সবাই ব্যারাকে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। তবে দেশের প্রয়োজনে সেনাবাহিনীকে ভবিষ্যতেও বিভিন্ন দায়িত্ব পালন করতে হবে। এর মধ্যে ফুয়েল ডিপোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় দায়িত্ব পালনের বিষয়টিও রয়েছে।

সেনাপ্রধান আরও বলেন, সেনাবাহিনীর মূল কাজ হলো প্রশিক্ষণের মাধ্যমে যুদ্ধের জন্য প্রস্তুত থাকা। এজন্য নিয়মিত ট্রেনিং ও ফায়ারিং অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন মাঠ পর্যায়ের দায়িত্বে থাকায় কিছু প্রশিক্ষণ কার্যক্রমে ব্যাঘাত ঘটলেও এখন তা আবার শুরু করা হচ্ছে।

তিনি জানান, ফায়ারিং প্রতিযোগিতায় সেনাসদস্যদের দক্ষতা সন্তোষজনক ছিল এবং এতে তিনি সন্তুষ্ট। এটি সেনাবাহিনীর সক্ষমতার একটি ইতিবাচক দিক বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান।

উল্লেখ্য, ১৬ মে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় শুরু হওয়া এই প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন ও ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়। এতে ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি