রামিসার বাসায় যাচ্ছেন তারেক রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার সাত বছর বয়সী স্কুলছাত্রী রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২১ মে) রাতে পল্লবীতে রামিসার বাসায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র।

সূত্র জানায়, সন্ধ্যার পর সচিবালয়ের জনপ্রশাসন সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন তিনি।

এদিকে রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুধবার (২০ মে) আদালতে দেওয়া জবানবন্দিতে ঘটনার প্রধান আসামি সোহেল রানা ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেছেন। একই সঙ্গে মামলার বিচার দ্রুত শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্যের মৃত্যু সদ্য. সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের জয় সদ্য. তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, সব মন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণের বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সদ্য. নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী আইজেনকটকে সমর্থন দিল আরব জোট সদ্য. এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি সদ্য. সাভারে মন্দির কমিটির স্বাক্ষর জাল করে চাল আত্মসাতের অভিযোগ খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে সদ্য. সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ৬ সদস্যের কমিটি সদ্য. টেকনাফে যৌথ অভিযানে গুলিবিনিময়, আহত সেনাসদস্য সদ্য. টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্যের মৃত্যু সদ্য. সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের জয় সদ্য. তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, সব মন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণের বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সদ্য. নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী আইজেনকটকে সমর্থন দিল আরব জোট সদ্য. এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি সদ্য. সাভারে মন্দির কমিটির স্বাক্ষর জাল করে চাল আত্মসাতের অভিযোগ খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে সদ্য. সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ৬ সদস্যের কমিটি সদ্য. টেকনাফে যৌথ অভিযানে গুলিবিনিময়, আহত সেনাসদস্য