শিশু রামিসা হত্যা: আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের আইনজীবীরা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী লড়বেন না বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার)।

শুক্রবার (২২ মে) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, 'ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বারের কোনো বিজ্ঞ আইনজীবী রামিসা হত্যা মামলার আসামির পক্ষে মামলা পরিচালনা করবেন না।'

বারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ আইনজীবী ও অধিকারকর্মীরা।

গত মঙ্গলবার (১৯ মে) সকালে ঢাকার পল্লবী এলাকার একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মাথাবিহীন দেহ উদ্ধার করে পুলিশ। পরে একই ফ্ল্যাটের বাথরুমের একটি বালতি থেকে তার বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়। এই লোমহর্ষক ঘটনার পর পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

পুলিশ ও তদন্তকারী কর্মকর্তারা জানান, ঘটনার দিন সকালে রামিসা বাসা থেকে বের হলে মূল অভিযুক্ত সোহেল রানা তাকে ফুসলিয়ে নিজের কক্ষে ডেকে নেয়। সেখানে তাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয় এবং পরে মরদেহ গুম করার চেষ্টা চলে।

ঘটনার পরপরই স্থানীয় জনতা সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটকে রেখে পুলিশে দেয়। তবে মূল অভিযুক্ত সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

তদন্ত পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে মূল অভিযুক্ত সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি