‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার নিজেরই মাঝে মাঝে মনে হয় তিনি আর ঢাকায় থাকবেন না; দেশের অন্য কোনো শহরে গিয়ে বসবাস করবেন। কারণ ঢাকা এখন আর বাসযোগ্য শহর বলে মনে হয় না। শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘দক্ষিণের জানালা’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঘর থেকে বের হলেই মানুষ যে বাতাস গ্রহণ করে, সেটিও দূষিত হয়ে গেছে। সরকারি হাসপাতালে গেলে ভেতরে প্রবেশ করাই কঠিন অবস্থার সৃষ্টি হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানই ধ্বংসের দিকে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণ না ঘটাতে পারলে সব উন্নয়ন ও স্বপ্ন কেবলই স্বপ্ন হয়ে থাকবে। মানুষ কি সত্যিই বিশুদ্ধ বাতাস নিতে পারবে—এ প্রশ্নও তোলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, মানুষের দীর্ঘায়ু নিশ্চিত করতে হলে দূষণমুক্ত অক্সিজেন এবং বাসযোগ্য নগর গড়ে তুলতে হবে। এ ধরনের উদ্যোগ নগরবাসীকে সচেতন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, শুধু নাগরিকদের সচেতন করলেই হবে না, যারা নীতিনির্ধারণ করছেন, নগর পরিচালনা করছেন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছেন, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।

তিনি উল্লেখ করেন, হাজার হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছে, তা গভীরভাবে মূল্যায়ন করা দরকার। নাগরিক সুবিধা নিশ্চিত করতে এসব বিষয় সামনে এনে পরিকল্পনা গ্রহণ করা জরুরি।

স্থানীয় সরকার ব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেন, সিটি করপোরেশন একটি স্বশাসিত প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন শহর নির্বাচিত মেয়র ও স্বশাসিত সংস্থার মাধ্যমে পরিচালিত হয়। তাই এসব প্রতিষ্ঠানে দায়িত্বশীলতা, দেশপ্রেম ও গভীর চিন্তা নিয়ে কাজ করা প্রয়োজন।

ঢাকার পরিবেশ ও নদীদূষণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কলেজ জীবনে তারা প্রায়ই বুড়িগঙ্গা নদীতে নৌকায় ঘুরতে যেতেন। কিন্তু এখন সেই নদীর কাছে যেতেও কষ্ট হয়, এতই দূষণ ও দুর্গন্ধ।

তিনি বলেন, তার কাছে মনে হয় ঢাকার অনেক সমস্যার মূলেই বুড়িগঙ্গা নদীর অবস্থা। বুড়িগঙ্গার পানি যেমন ভয়াবহ অবস্থায় রয়েছে, তেমনি শীতলক্ষ্যাও একই পথে এগোচ্ছে। ফলে নগরবাসীর সামনে সংকট আরও বাড়ছে।

তিনি আরও বলেন, চলমান উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। পরিকল্পনা যথাযথভাবে না হলে প্রকল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সমস্যাও শেষ হবে না।

ঢাকার পানিসংকট প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক এক মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। ঢাকার পানির অবস্থা অত্যন্ত ভয়াবহ। পানির একটি বড় অংশই ব্যবহার উপযোগী নয়। পাশাপাশি ভূগর্ভস্থ পানির স্তরও বিপজ্জনকভাবে নিচে নেমে যাচ্ছে।

তিনি বলেন, নদীগুলোকে দূষণমুক্ত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এত প্রকল্প নেওয়া হলেও বুড়িগঙ্গাকে রক্ষা করার জন্য কার্যকর উদ্যোগ দেখা যায় না। তিনি চেষ্টা করবেন বিষয়টি নিয়ে আলোচনা করে বুড়িগঙ্গা ও তুরাগ নদীকে পুনরুদ্ধারের পথ খুঁজে বের করতে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান সদ্য. আগে কখনো এত সুন্দর ও সুশৃঙ্খল বিমানবন্দর দেখিনি; মন্ত্রীকে জানালেন যাত্রীরা সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. আবারও জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. দেশব্যাপী জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা সদ্য. রাজধানীতে ফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান সদ্য. আগে কখনো এত সুন্দর ও সুশৃঙ্খল বিমানবন্দর দেখিনি; মন্ত্রীকে জানালেন যাত্রীরা সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. আবারও জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. দেশব্যাপী জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা সদ্য. রাজধানীতে ফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর