রাশিয়া সফরে ড. খলিলুর রহমান, আলোচনা করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রবিবার ভোরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। মস্কোতে সোমবার বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্রবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির এই সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।

রাশিয়া সফরের বিষয়টি আগে ঘোষণা করা হলেও পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁর রওনা দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সরকারি বিদেশ সফর।

এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রীর তিন দিনের এই সফরের ঘোষণা দেন। তিনি জানান, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে ড. খলিলুর রহমান ৭ থেকে ৯ জুন রাশিয়া সফর করছেন।

মুখপাত্র আরও বলেন, ৮ জুন দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হবে। বিশেষ করে জাতিসংঘে পারস্পরিক সহযোগিতার বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে।

ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাসের তথ্য অনুযায়ী, সফরসূচিতে ফেডারেশন কাউন্সিল, রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা এবং অন্যান্য কয়েকটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও অন্তর্ভুক্ত রয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর আগামী ৯ জুন দেশে ফেরার কথা রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি