তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
জ্বালানি তেলের দাম বাড়াতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে দাম কমানো হবে।

সোমবার (১ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে রোববার রাতে পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিমন্ত্রী বলেন, প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়। একান্ত বাধ্য হয়েই সরকারের পক্ষ থেকে এমন অপ্রিয় সিদ্ধান্ত নিতে হচ্ছে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি বাজারে প্রভাব পড়েছে। দেশের জ্বালানি চাহিদার বড় অংশ ডিজেল হওয়ায় এতে সবচেয়ে বেশি ভর্তুকি দিতে হয়। তবে সাধারণ মানুষের দুর্ভোগ বিবেচনায় ডিজেলের দাম বাড়ানো হয়নি।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, সরকার উপায়হীন অবস্থায় কিছু ক্ষেত্রে সমন্বয় করতে বাধ্য হয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশেও দ্রুত সমন্বয় করা হবে।

তিনি বলেন, যদি বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমে যায়, তাহলে সরকারও দ্রুত সেই অনুযায়ী দেশে দাম সমন্বয়ের চেষ্টা করবে।

এ বিষয়ে অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি স্বীকার করেন, দাম যেভাবে বাড়ে সেভাবে কমে না। তবে সরকার জনগণের কষ্ট লাঘবের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং পরিস্থিতি অনুকূলে এলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি