ফেসবুকে সমালোচনার পর প্রত্যাহার হচ্ছেন এসপিরা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও বিতর্কের পর মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) রিয়াজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্ব পাওয়ার মাত্র ১০ দিনের মাথায় তাঁকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়াজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি ঘুষের মাধ্যমে এসপি পদে পদায়ন নিয়েছিলেন এবং পরে সেই অর্থের বাকি অংশ পরিশোধ করছিলেন না। যদিও কাকে ঘুষ দেওয়া হয়েছিল বা অভিযোগের সুনির্দিষ্ট কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। ফেসবুকে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হওয়ার দুই দিনের মধ্যেই তাঁকে প্রত্যাহার করা হয়।

পুলিশ সদর দপ্তর-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ৫ মে দেশের ১২ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছিল। ওই পদায়নের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন কর্মকর্তাকে ঘিরে সমালোচনা শুরু হয়। এর মধ্যে এখন পর্যন্ত তিনজন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। মৌলভীবাজারের আগে একইভাবে ফেনী ও পঞ্চগড়ের এসপিকেও সরানো হয়।

এদিকে ৫ মে জারি করা আদেশে মাহবুব আলম খানকে ফেনীর এসপি হিসেবে পদায়ন করা হয়েছিল। তবে নিয়োগের পর থেকেই তাঁর অতীত কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, তিনি দুটি হত্যা মামলার আসামি থাকা অবস্থায় ফেনীর এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এ ঘটনায় ৭ মে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। রিটে তাঁর নিয়োগ বাতিল, সাময়িক বরখাস্ত এবং নিরপেক্ষ তদন্তের নির্দেশনা চাওয়া হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস এম জুলফিকার আলী জুনু জনস্বার্থে রিটটি দায়ের করেন।

অন্যদিকে, পঞ্চগড়ের এসপি মিজানুর রহমানকে অতীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় শাস্তি দেওয়া হয়েছিল। ২০২২ সালের ৩০ অক্টোবর জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁর এক বছরের বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত করা হয়।

এরপর তাঁকে আবার পঞ্চগড়ের এসপি হিসেবে নিয়োগ দেওয়ায় নানা প্রশ্ন ওঠে। বিসিএস পুলিশের ২৫তম ব্যাচের কর্মকর্তা মিজানুর রহমান এর আগে ঢাকার স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন-১ এ সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা তীব্র হওয়ার পর ১১ মে ফেনী ও পঞ্চগড়ের এসপিকে প্রত্যাহার করা হয়। এর দুদিন পর ১৩ মে মৌলভীবাজারের এসপি রিয়াজুল ইসলামকে ঘিরেও নতুন করে আলোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, ঘুষের মাধ্যমে পদায়ন নেওয়ার পরও তিনি বাকি অর্থ পরিশোধ করছিলেন না। এর মধ্যেই শুক্রবার সরকারি ছুটির দিনে পুলিশ সদর দপ্তর থেকে তাঁকে প্রত্যাহারের আদেশ জারি করা হয়।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা আদেশে রিয়াজুল ইসলামকে মৌলভীবাজারের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ১৬ মে পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করতে বলা হয়। তবে প্রত্যাহারের কারণ আদেশে উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে রিয়াজুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারাও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, যথাযথ যাচাই-বাছাই ছাড়া জেলা পুলিশ সুপার পদে নিয়োগ দেওয়ায় পুরো বিষয়টি বিতর্কিত হয়ে উঠেছে। তাঁদের মতে, নিয়োগের আগে কর্মকর্তাদের অতীত কর্মকাণ্ড ও অভিযোগ সম্পর্কে আরও গভীরভাবে অনুসন্ধান করা প্রয়োজন ছিল।

এদিকে বদলিতে অর্থ লেনদেনের অভিযোগের বিষয়ে কোনো কর্মকর্তা প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি। পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক ঘটনাগুলোতে বিগত সরকারের সময়ে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করা অনেক কর্মকর্তার মধ্যেও অস্বস্তি ও উদ্বেগ তৈরি হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি