ঈদের পর আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য থাকবে আলাদা কোচ: রেলমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঈদুল আজহার পর দেশের প্রতিটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (২৫ মে) রাজধানীর ফার্মগেটে ৬৫ বছরের বেশি বয়সী নাগরিক, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড়ের বিশেষ কার্ড উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, 'রোববার রাতে প্রধানমন্ত্রী ফোন করে ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর নির্দেশনা দেন। এরই অংশ হিসেবে চট্টগ্রাম ও সিলেট রুটের দুটি কোচে সোমবার থেকেই নারীরা আলাদাভাবে ভ্রমণের সুযোগ পাচ্ছেন। ঈদের পর ধাপে ধাপে সব আন্তঃনগর ট্রেনে এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।'

তিনি আরও বলেন, 'বর্তমানে সাড়ে চার মিনিট পরপর মেট্রোরেল চলাচল করছে। ভবিষ্যতে নতুন কোচ সংযোজন করা গেলে ব্যবধান আরও কমিয়ে আনা সম্ভব হবে।'

শেখ রবিউল আলম বলেন, 'বয়স্ক ও প্রতিবন্ধীদের পাশাপাশি শিক্ষার্থীদের জন্যও বিশেষ ছাড় কার্ড চালুর চিন্তাভাবনা করছে সরকার। ২৫ শতাংশ ভাড়া ছাড়ের এ কার্ড মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন—উভয় ক্ষেত্রেই চালু করার পরিকল্পনা রয়েছে।'

ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়ার চাপের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, 'আগামী দুদিনে দেড় কোটির বেশি মানুষ ঢাকা ছাড়তে পারেন।'

যাত্রীদের টিকিট কেটে ভ্রমণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'গাড়ির জন্য বিশৃঙ্খল অপেক্ষা বা অনিয়মিত প্রক্রিয়া নিরুৎসাহিত করা হচ্ছে।'

ফিটনেসবিহীন যানবাহন প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'দেশে পর্যাপ্ত ফিটনেসসম্পন্ন গাড়ির ঘাটতি রয়েছে। তবে পর্যায়ক্রমে ফিটনেসবিহীন যান চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

টাঙ্গাইলে সাম্প্রতিক দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, 'চালকের ভুলের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। সড়ক ব্যবস্থাপনায় কোনো ত্রুটি ছিল না।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে: রাষ্ট্রদূত সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. একনেকের বৈঠকে অনুমোদিত হলো ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে: রাষ্ট্রদূত সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. একনেকের বৈঠকে অনুমোদিত হলো ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত