রহনপুরে নিয়মবহির্ভূত সার বিক্রি, জরিমানা ও কারাদণ্ড

চ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি (মো. তুহিন)
৪ নভেম্বর, ২০২৬ ২২:৪৯:০৯
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিয়মবহির্ভূতভাবে ও রসিদ ছাড়া ডিএপি সার বিক্রির অভিযোগে এক ডিলার প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় প্রতিষ্ঠানটির ম্যানেজারকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রহনপুর পৌরসভার মেসার্স কবীর ট্রেডার্সের (স্বত্বাধিকারী মোছা. সুফিয়া বেগম) দোকান থেকে নিয়মবহির্ভূতভাবে পাঁচ বস্তা ডিএপি সার বিক্রি করা হয়। পরে সারগুলো রহনপুর ইউনিয়নের ধুলাউড়ি এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন সেগুলো আটক করেন।

এ সময় স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসন, কৃষি অফিস ও থানা পুলিশকে জানান। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান।

পরে গোমস্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নিয়মবহির্ভূতভাবে ও রসিদ ছাড়া সার বিক্রির দায়ে মেসার্স কবীর ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ম্যানেজার মনিরুজ্জামান জীবনকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

আটক পাঁচ বস্তা ডিএপি সার পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা কৃষি অফিসে নেওয়া হয়েছে।

কৃষি উপকরণ বিক্রির ক্ষেত্রে সরকারি নিয়মনীতি ও নির্ধারিত বিধিবিধান মেনে চলতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।​


সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. রাজধানীতে ফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর সদ্য. হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে: রাষ্ট্রদূত সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. একনেকের বৈঠকে অনুমোদিত হলো ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. রাজধানীতে ফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর সদ্য. হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে: রাষ্ট্রদূত সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. একনেকের বৈঠকে অনুমোদিত হলো ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প