জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ভোটাভুটিতে তিনি ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিস পেয়েছেন ৯১ ভোট।

মঙ্গলবার (২ জুন) জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শেষে রাত ৮টায় ফলাফল ঘোষণা করা হয়।

জাতিসংঘের কার্যবিধির ৩০ নম্বর ধারা অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

প্রচলিত আঞ্চলিক আবর্তন পদ্ধতি অনুসারে, সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে নির্বাচিত হওয়ার কথা ছিল। এ পদে বাংলাদেশ ও সাইপ্রাস প্রতিদ্বন্দ্বিতা করে।

বাংলাদেশ সর্বশেষ ১৯৮৬-৮৭ সালে এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হয়েছিল। সে সময় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। প্রায় চার দশক পর আবারও এ পদে নির্বাচিত হলো বাংলাদেশ।

আগামী ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হবে। একই বছরের ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক।

সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিস বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক কূটনীতিতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন কূটনীতিক। জাতিসংঘ সদর দপ্তরসহ বিভিন্ন পর্যায়ে তার চার দশকের বেশি সময়ের কূটনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদটি প্রতি বছর পরিবর্তিত হয়। এ পদটি জাতিসংঘের পাঁচটি আঞ্চলিক গোষ্ঠী—আফ্রিকা, এশিয়া-প্যাসিফিক, পূর্ব ইউরোপ, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল এবং পশ্চিম ইউরোপ ও অন্যান্য গোষ্ঠীর মধ্যে পর্যায়ক্রমে বণ্টিত হয়।

সাধারণ পরিষদের সদস্য রাষ্ট্রগুলো সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করে। এ ক্ষেত্রে প্রতিটি সদস্য দেশের একটি করে ভোটাধিকার থাকে।

গত বছর ২ জুন জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। বৈশ্বিক সংঘাত, উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের চ্যালেঞ্জ, অর্থনৈতিক চাপ এবং জাতিসংঘের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ সময়েই তিনি দায়িত্ব গ্রহণ করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি