জাতীয়
নতুন স্বরাষ্ট্রসচিব মনজুর মোর্শেদ চৌধুরী
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের চুক্তিতে মনজুর মোর্শেদ চৌধুরীকে স্বরাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
১২ কোটি ভোটের লড়াই, ফজরের পর থেকেই কেন্দ্রমুখী ভোটাররা
দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন। এবারই প্রথম সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোটারদের মধ্যে দেখা গেছে বাড়তি উৎসাহ। ফজরের নামাজ শেষে অনেকেই ভোটকেন্দ্রের সামনে এসে জড়ো হন। নির্ধারিত সময়ের আগে কেন্দ্রে প্রবেশের সুযোগ না থাকলেও সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লাইন চোখে পড়ে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরেজমিনে দেখা গেছে, ভোর থেকেই কেন্দ্রগুলোর সামনে ভোটারদের ভিড়। অনেকে আগেভাগেই এসে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষা করছেন।
১৫ দিনের মধ্যে খাল খনন কার্যক্রম শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
জনসাধারণ, প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ের মাধ্যমে আগামী ১৫ দিনের মধ্যেই সারাদেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রমজানে বাজারদর নিয়ন্ত্রণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন তিনি। ফরহাদ হোসেন আজাদ জানান, আগামী ১৫ দিনের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় খাল খনন কর্মসূচি শুরু করা হবে।
মুখ খুললে অনেকের খুলে যাবে, হিসেব করে পাঙ্গা লড়তে আইসেন: ফয়েজ আহমদ তৈয়্যব
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, টেলিকম খাতে তাঁর সময়ে দুর্নীতি করার কোনো সুযোগই রাখা হয়নি। রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়াসহ ছয় নারী
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী শিক্ষা, গণতন্ত্র ও সমাজ উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয়জন নারীকে। রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
সারা দেশে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলার শত শত ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, সিসি ক্যামেরা স্থাপন, মোবাইল টিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের তৎপরতা জোরদারসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক (প্রশাসন) শাহরিয়ার জামিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে প্রধানমন্ত্রী শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানাবেন।
খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান
নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মরণোত্তর ‘অদম্য নারী’ সম্মাননা প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেওয়া হয়। রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তাঁর নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।
শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন আজ
আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। নির্বাচনে সাধারণ ভোটারদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের ভোটকেন্দ্র নিয়েও কৌতূহল রয়েছে জনমনে। বিভিন্ন দলের পক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নেতারা নিজ নিজ এলাকায় ভোটাধিকার প্রয়োগ করবেন। বিএনপি চেয়ারপারসনের দায়িত্বপ্রাপ্ত নেতা তারেক রহমান রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। ভোট প্রদান শেষে তিনি কয়েকটি কেন্দ্র পরিদর্শন করবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান থাকবেন যেখানে
১৭ বছর পর দেশে ফিরে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে ওঠেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে নতুন সরকারের শপথ অনুষ্ঠান।
কেন আলোচনার কেন্দ্রে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন?
চাঁদপুর-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি নেতা আ ন ম এহসানুল হক মিলন পূর্ণ শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্ব নিয়েছেন তিনি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেওয়ার পর তিনি সচিবালয়ে সংবাদ সম্মেলনে নিজের পরিকল্পনা প্রকাশ করেন। মিলন জানান, নকল ও প্রশ্নপত্র ফাঁসের সমস্যা আর কখনও ফিরে আসবে না। তিনি বলেন, 'অতীতে দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল; এবারও তা বজায় থাকবে।'
সমঝোতায় ট্রাম্পের না, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি
মার্কিন সামরিক বাহিনীর সাম্প্রতিক অভিযানে ইরানের নৌ, বিমান ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার বড় অংশ ধ্বংস করে দেয়া হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অভিযানে মার্কিন বাহিনী অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছে। শনিবার (৭ মার্চ) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। ট্রাম্প দাবি করেছেন, মার্কিন হামলায় ইরানি নৌবাহিনীর ৪৪টি জাহাজ ধ্বংস হয়েছে এবং দেশটির যুদ্ধবিমানগুলোকেও কার্যত অকার্যকর করে দেওয়া হয়েছে। পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতাও বড় ধরনের ধাক্কা খেয়েছে।