ঈদযাত্রায় ২৭ রুটে পাঁচ কোটি ৬১ লাখ টাকা অতিরিক্ত ভাড়া আদায়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
আসন্ন ঈদুল আজহার ঈদযাত্রায় ২৭টি রুটে প্রায় ৫ কোটি ৬১ লাখ ৯৩ হাজার টাকা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। সারা দেশে প্রায় ৮০০টি বাস রুটের মধ্যে এই ২৭টি রুটে এ চিত্র উঠে এসেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি-এর এক পর্যবেক্ষণে।

মঙ্গলবার (২৬ মে) সংগঠনটির ‘গণপরিবহনে ভাড়া নৈরাজ্য পর্যবেক্ষণ উপকমিটি’র প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ঢাকা-খুলনা, যাত্রাবাড়ী-বরিশাল, যাত্রাবাড়ী-পটুয়াখালী, যাত্রাবাড়ী-শরীয়তপুর, চট্টগ্রাম-বরগুনা, যাত্রাবাড়ী-মাদারীপুর, যাত্রাবাড়ী-গোপালগঞ্জ, যাত্রাবাড়ী-ফরিদপুর, যাত্রাবাড়ী-যশোর, যাত্রাবাড়ী-শিবচর, সায়েদাবাদ-ঝালকাঠি, সায়েদাবাদ-ঝিনাইদহ, সায়েদাবাদ-মাগুরা, সায়েদাবাদ-কুষ্টিয়া, ঢাকা-দিনাজপুর, চট্টগ্রাম-বগুড়া, ঢাকা-সিলেট, চট্টগ্রাম-গাইবান্ধা, ঢাকা-চট্টগ্রাম, সায়েদাবাদ-চুয়াডাঙ্গা, যাত্রাবাড়ী-ভাঙ্গা, সায়েদাবাদ-নড়াইল, ঢাকা-ফেনী, ঢাকা-কুমিল্লা, সায়েদাবাদ-টেকেরহাট ও সায়েদাবাদ-পিরোজপুর রুটে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে।

সংগঠনটির পর্যবেক্ষণ অনুযায়ী, এবারের ঈদযাত্রায় প্রায় ৯৮ লাখ ট্রিপ যাত্রীর মধ্যে মাত্র ২ লাখ ৩৪ হাজার যাত্রীর তথ্য বিশ্লেষণ করে এই অতিরিক্ত ভাড়ার হিসাব পাওয়া গেছে। এতে দেখা যায়, ঢাকা ও চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রীদের কাছ থেকে নিয়মিত ভাড়ার তুলনায় দ্বিগুণ বা তারও বেশি অর্থ আদায় করা হচ্ছে।

প্রতিবেদনে যাত্রীদের অভিযোগের বরাত দিয়ে বলা হয়, চট্টগ্রাম-গাইবান্ধা রুটে ১ হাজার ১০০ টাকার ভাড়া বেড়ে ২ হাজার ২০০ টাকা, ঢাকা-খুলনা রুটে ৫৪১ টাকার ভাড়া বেড়ে ১ হাজার টাকা এবং ঢাকা-দিনাজপুর রুটে ৬০০ টাকার ভাড়া ৯০০ টাকা আদায় করা হয়েছে।

এছাড়া চট্টগ্রাম-বগুড়া, ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন রুটেও উল্লেখযোগ্য হারে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণাঞ্চলের যাত্রীদের ক্ষেত্রেও একই পরিস্থিতি দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

দূরপাল্লার পাশাপাশি তুলনামূলক স্বল্প দূরত্বের রুটেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। যাত্রাবাড়ী-ভাঙ্গা, যাত্রাবাড়ী-শিবচর এবং সায়েদাবাদ-টেকেরহাটসহ বিভিন্ন রুটে নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি টাকা নেওয়া হয়েছে।

সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, এই হিসাব শুধুমাত্র ২৭টি রুটের তথ্যের ভিত্তিতে করা হয়েছে। সব রুট বিবেচনায় নিলে অতিরিক্ত ভাড়া আদায়ের পরিমাণ কয়েকশ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

এর আগে গত ঈদুল ফিতরের সময়ও ঈদযাত্রায় প্রায় ১৪৭ কোটি ৯০ লাখ টাকা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছিল বলে জানায় সংগঠনটি। সূত্র: এশিয়া পোষ্ট

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন