হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড চালুর নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
দেশে হাম রোগীর সংখ্যা বাড়তে থাকায় সরকারি ও বেসরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ নিয়ন্ত্রণ ও চিকিৎসা কার্যক্রম আরও কার্যকর করতে হাম ও সন্দেহজনক রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন চালুর নির্দেশনা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি সব হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম আক্রান্ত ও সন্দেহজনক রোগীদের জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ড স্থাপন করতে হবে। এসব ওয়ার্ডে ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।

এতে আরও বলা হয়, আইসোলেশন ওয়ার্ডে ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের রাউন্ড দিতে হবে, যাতে রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত হয়।

রোগীর সঙ্গে সর্বোচ্চ একজন দর্শনার্থী বা অভিভাবক প্রবেশ করতে পারবেন বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ভর্তি রোগীদের তথ্য নিয়মিতভাবে প্রতিদিন এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) সার্ভারে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এ নির্দেশনা সারাদেশে হাম সংক্রমণ নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার অংশ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি