সকালে পদোন্নতি, রাতেই বাতিল; পরদিন সাময়িক বরখাস্ত বিমান কর্মকর্তা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিতর্কিত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রশীদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে তাকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দেওয়া হলেও তীব্র সমালোচনার মুখে কয়েক ঘণ্টার মধ্যেই সেই আদেশ বাতিল করা হয়। পরদিন তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।

সোমবার (১৯ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের তদন্ত শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। ঘটনাটি ঘিরে বিমানজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিমান সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমান করপোরেশন এমপ্লয়িজ (সার্ভিস) রেগুলেশন্স, ১৯৭৯-এর ৫৮ অনুচ্ছেদ অনুযায়ী আগামী ২০ মে থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বরখাস্তকালীন সময়ে মোহাম্মদ মিজানুর রশীদ বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন এবং তাকে নির্ধারিত ঠিকানায় অবস্থান করতে হবে।

চিঠিতে তার পরিচয় উল্লেখ করা হয়েছে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে। একই সঙ্গে আদেশের অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

এর আগে ১৮ মে তাকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দিয়ে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) পদে পদায়ন করা হয়েছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখা থেকে জারি করা ওই অফিস আদেশে বলা হয়, পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের অনুমোদনক্রমে পদোন্নতি কার্যকর করা হয়েছে।

মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) খন্দকার বাকী উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত ওই আদেশ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিমান সংশ্লিষ্ট বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। পরে একই দিন রাতেই আরেকটি অফিস আদেশে পদোন্নতি ও পদায়নের সিদ্ধান্ত বাতিল করা হয়।

বাতিল আদেশে উল্লেখ করা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে আগের পদোন্নতি ও পদায়ন সংক্রান্ত আদেশ প্রত্যাহার করা হয়েছে।

বিমান সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি অর্থে সফটওয়্যার কেনাকাটায় প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে এর আগে বিভাগীয় মামলার মুখোমুখি হয়েছিলেন মিজানুর রশীদ। যদিও তিনি ওই মামলা থেকে অব্যাহতি পান। তবে একই অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান এখনও চলমান রয়েছে।

এর মধ্যেই গত ৪ মার্চ তাকে মহাব্যবস্থাপক (যানবাহন) পদ থেকে অর্থ ও হিসাব বিভাগে বদলি করা হয়। পরদিনই তাকে প্রশাসন ও মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) এবং অর্থ বিভাগের পরিচালকের অতিরিক্ত দায়িত্বও তার ওপর ন্যস্ত করা হয়।

বিমান সংশ্লিষ্টদের অভিযোগ, সাবেক ও বর্তমান কয়েকজন প্রভাবশালী কর্মকর্তার তদবিরে তিনি একের পর এক গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।

সর্বশেষ পদোন্নতি, তাৎক্ষণিক বাতিল এবং পরদিন সাময়িক বরখাস্তের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি