ঈদযাত্রায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন, আহত ৮৩৭

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ঈদুল আজহাকে ঘিরে যাতায়াত তুলনামূলক স্বস্তিদায়ক হলেও সড়কে প্রাণহানির সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। ঈদের আগে ও পরে ১৩ দিনে সারা দেশে ২৯২টি সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত এবং ৮৩৭ জন আহত হয়েছেন। এ সময়ে প্রতিদিন গড়ে প্রায় ২২ জনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়।

বৃহস্পতিবার রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত ঈদযাত্রা পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২১ মে থেকে ২ জুন পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সংগঠনের নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ৩৪ জন নারী ও ৪৮ জন শিশু রয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১২৪ জন নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ৪৪ দশমিক ১২ শতাংশ। এছাড়া ৩৭ জন পথচারী এবং ৩৩ জন চালক ও পরিবহনশ্রমিক প্রাণ হারিয়েছেন।

একই সময়ে ১৩টি নৌপথ দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এসব ঘটনায় ২৪টি কোরবানির পশুও মারা গেছে। অন্যদিকে ২২টি রেলপথ দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।

যানবাহনভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মোটরসাইকেলের পর সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে তিন চাকার যানবাহনের যাত্রীদের মধ্যে। এ ধরনের দুর্ঘটনায় ৪৮ জন নিহত হয়েছেন। ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ ও ট্রলি সংশ্লিষ্ট দুর্ঘটনায় ৩২ জন এবং বাস দুর্ঘটনায় ২১ জন প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনার কারণ বিশ্লেষণে দেখা যায়, নিয়ন্ত্রণ হারানোই সবচেয়ে বড় কারণ। এ ধরনের ১২৭টি দুর্ঘটনা ঘটেছে, যা মোট দুর্ঘটনার প্রায় ৪৩ শতাংশ। এছাড়া ৭৩টি মুখোমুখি সংঘর্ষ, ৪২টি পেছন থেকে ধাক্কা এবং ৩৮টি পথচারীকে চাপা দেওয়ার ঘটনা ঘটেছে।

সড়কের ধরন অনুযায়ী সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে, যেখানে ১১২টি দুর্ঘটনা ঘটেছে। জাতীয় মহাসড়কে ৯৭টি, গ্রামীণ সড়কে ৪২টি এবং শহরাঞ্চলের সড়কে ৩৭টি দুর্ঘটনা ঘটেছে।

বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৯৫টি দুর্ঘটনায় ১০১ জন নিহত হয়েছেন। রাজশাহী বিভাগে ৫০ জন এবং চট্টগ্রাম বিভাগে ৩৪ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে কম প্রাণহানি হয়েছে সিলেট বিভাগে, যেখানে ৯টি দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। জেলা হিসেবে ফরিদপুরে সর্বোচ্চ ১৯টি দুর্ঘটনায় ২৮ জন প্রাণ হারিয়েছেন।

সংগঠনটির পর্যবেক্ষণে বলা হয়েছে, এবারের ঈদে রাজধানী থেকে এক কোটির বেশি মানুষ গ্রামে গেছেন এবং দেশের অভ্যন্তরে প্রায় চার কোটি মানুষ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেছেন। ট্রেন ছাড়া সড়ক ও নৌপথে ভোগান্তি তুলনামূলক কম থাকলেও উত্তরাঞ্চলের মহাসড়কগুলোতে যানজট দেখা গেছে। বিভিন্ন স্থানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া গেছে।

প্রতিবেদনে টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ শ্রমজীবী মানুষের মৃত্যুর ঘটনাকে এবারের ঈদযাত্রার অন্যতম বড় দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া এক্সপ্রেসওয়ে ও মহাসড়কে বিকল যানবাহনের পেছনে ধাক্কা লেগে ১৩টি বড় দুর্ঘটনা ঘটেছে।

গত বছরের তুলনায় এবার প্রাণহানি কিছুটা কমেছে। ২০২৫ সালের ঈদুল আজহার আগে ও পরে ১২ দিনে সড়ক দুর্ঘটনায় ৩১২ জন নিহত হয়েছিলেন। সে সময় দৈনিক গড় প্রাণহানি ছিল ২৬ জন। এবার তা কমে ২১ দশমিক ৬১ জনে নেমে এসেছে। তবে সংগঠনটির মতে, এই হ্রাসকে পরিবহনব্যবস্থার উন্নতির সূচক হিসেবে দেখার সুযোগ নেই।

সংগঠনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, বিপুলসংখ্যক যাত্রী পরিবহনের জন্য দেশে পর্যাপ্ত নিরাপদ ও মানসম্পন্ন গণপরিবহন নেই। ফলে মানুষ ঝুঁকিপূর্ণ যানবাহনে চলাচল করতে বাধ্য হচ্ছে। নিরাপদ যাত্রা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি সমন্বিত পরিবহন পরিকল্পনা, রেল ও নৌপরিবহন সম্প্রসারণ, রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সক্ষমতা বৃদ্ধি এবং গণপরিবহন ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ত্রুটিপূর্ণ যানবাহন, অতিরিক্ত গতি, অদক্ষ চালক, দীর্ঘ কর্মঘণ্টা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। এসব সমস্যা মোকাবিলায় প্রাতিষ্ঠানিক সংস্কার, নিরাপদ অবকাঠামো, আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার এবং জনসচেতনতা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি