অপরাধী যেই হোক রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
রাজধানীতে চাঁদাবাজি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।তিনি বলেন, অপরাধী যেই হোক, তার রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। তিনি স্পষ্ট করেন, সব ধরনের অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

বুধবার ( ২০ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কমিশনার জানান, একটি নিরাপদ, অপরাধমুক্ত ও শান্ত রাজধানী গড়ে তুলতে ডিএমপি কাজ করে যাচ্ছে এবং এ কাজে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে তারা।

তিনি আরও বলেন, প্রায় তিন কোটি মানুষের এই মহানগরীতে ছিনতাই, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও হ্যাকিং বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে গত ১ মে থেকে বিশেষ অভিযান শুরু করা হয়েছে।

সাইবার অপরাধ মোকাবিলার বিষয়ে তিনি জানান, ডিএমপির সাইবার ইউনিটকে আরও শক্তিশালী করা হচ্ছে। ডিবি কার্যালয়ে স্থাপিত ডিজিটাল ফরেনসিক ল্যাব সম্প্রতি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের স্বীকৃতি পেয়েছে, যা সাইবার সুরক্ষা আইনের মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

রাজধানীর যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে কমিশনার বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক ব্যবস্থাকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কে এআই-ভিত্তিক ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ভিডিও ফুটেজের মাধ্যমে ই-প্রসিকিউশন কার্যক্রম চালু রয়েছে।

তিনি আরও জানান, নাগরিকদের অনলাইনে জিডি করার সুবিধাসহ বিভিন্ন সেবা সহজ করতে “হ্যালো ডিএমপি” এবং হোটেলে অবস্থানকারী সন্দেহভাজন ব্যক্তি শনাক্তে “হোটেল বোর্ডার সিস্টেম”সহ একাধিক প্রযুক্তিনির্ভর অ্যাপ চালু করা হয়েছে। পুলিশের লক্ষ্য হচ্ছে সেবাকে আরও জনবান্ধব, গতিশীল ও জবাবদিহিমূলক করা।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, কোরবানির পশুর হাট, ঈদের জামাত, শপিংমল ও আবাসিক এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ রাখতে বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদের সময় নগরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী ও জালনোট চক্র দমনে ডিবি ও থানা পুলিশ সক্রিয় থাকবে। এ ছাড়া নগদ লেনদেন কমিয়ে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে বড় আর্থিক লেনদেন করার পরামর্শ দেন তিনি এবং প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান।

কমিশনার নাগরিকদের উদ্দেশে বলেন, অপরাধ দমনে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ এলাকায় ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং বা চাঁদাবাজের তথ্য পেলে দ্রুত পুলিশ বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর অনুরোধ করেন তিনি। দায়িত্ব পালনে কোনো পুলিশ সদস্য অবহেলা করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

তিনি আরও বলেন, গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা যেমন প্রয়োজন, তেমনি পুলিশের ইতিবাচক কর্মকাণ্ডও তুলে ধরা দরকার। পুলিশ, গণমাধ্যম ও জনগণ একসঙ্গে কাজ করলে ঢাকাকে আরও নিরাপদ নগরীতে পরিণত করা সম্ভব হবে। অনুষ্ঠানে ডিএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি