পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল, সর্বোচ্চ-সর্বনিম্ন বেতন কত?

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত করার কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামীকাল বৃহস্পতিবার (২১ মে) পুনর্গঠিত কমিটি এ বিষয়ে সুপারিশ চূড়ান্ত করবে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী নতুন পে স্কেল তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে প্রথম ধাপে বিদ্যমান মূল বেতনের ওপর ৫০ শতাংশ সমন্বয় কার্যকর হতে পারে। পরবর্তী অর্থবছরে দ্বিতীয় ধাপে আরও সমন্বয় যোগ হবে। তৃতীয় ধাপে ২০২৮-২৯ অর্থবছরে ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা একসঙ্গে কার্যকর করার কথা রয়েছে।

নতুন বেতন কাঠামোর প্রস্তাবে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ রয়েছে।

সূত্র জানায়, নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখার বিষয়েও আলোচনা হয়েছে, যাতে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমানো যায়। একই সঙ্গে গ্রেডভিত্তিক বিদ্যমান বৈষম্য কমানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।

পেনশন সুবিধা নিয়েও বড় পরিবর্তনের সুপারিশ এসেছে। প্রস্তাব অনুযায়ী, ২০ হাজার টাকার কম পেনশনধারীদের প্রায় ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি, ২০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে ৭৫ শতাংশ এবং ৪০ হাজার টাকার বেশি পেনশনভোগীদের ক্ষেত্রে প্রায় ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, কমিটির সুপারিশ অনুমোদনের পর তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। এরপর অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলে নবম পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী বাজেটে এ খাতে ৩০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ রাখা হতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি