জাতীয়
সুপ্রিম কোর্টের ৫ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ
সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা)। নতুন নিয়োগ পাওয়া পাঁচ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন মো. আবদুস সামাদ, মলয় কুমার রায়, মো. শফিকুল ইসলাম, মো. ইছা ও মো. ওবায়দুর রহমান (তারেক)। এই পাঁচজনের মধ্যে মো. ইছা এবং মো. ওবায়দুর রহমান সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের শপথ অবৈধ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট
দ্বৈত নাগরিকত্ব থাকায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর শপথ গ্রহণকে অবৈধ ঘোষণা করতে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটটি সোমবার (২ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির। রিটে জুলাই ২০১৬-এর অভ্যুত্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার ওপর মানবতাবিরোধী অপরাধের তদন্তের দাবি রাখা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টে একটি দ্বৈত বেঞ্চে শুনানি হতে পারে।
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল
ভূমিকম্পটির অবস্থান ছিল ২৩.০৪১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৪.৭২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার। উৎপত্তিস্থল মনিওয়া শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।
চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে স্থানীয় সরকারমন্ত্রী
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। হাসপাতাল সূত্রে জানা যায়, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (০২ মার্চ) সন্ধ্যায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে এসে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
ভোটগ্রহণ চলাকালে সারাদেশে ৫ জনের মৃত্যু, বড় ধরনের সহিংসতার খবর নেই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সারাদেশে এখন পর্যন্ত বড় ধরনের কোনো সংঘাত বা সহিংসতায় মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ভোট দিতে গিয়ে ও ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পাঁচজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই ভোটাররা দলে দলে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেল ৩টা পর্যন্ত দেশের কোথাও বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
২০১৮ সালের তুলনায় এবারের নির্বাচনী পরিবেশ ভিন্ন: বিবিসি সাংবাদিক ইয়োগিতা লিমায়ে
বাংলাদেশে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনী পরিবেশ সম্পূর্ণ ভিন্ন বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক ইয়োগিতা লিমায়ে। ভোটের খবর সংগ্রহ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ইয়োগিতা লিমায়ে। বিবিসির ইংরেজি ভাষার ওয়েবসাইটে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে তিনি তার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।
রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে আমরা যেন জুলাই শহীদদের ছবি মনে রাখি
প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছেন, গণ-অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে, শরীরের অঙ্গ হারিয়ে দুঃসহ জীবনযাপন করছে, যাদের লাশ পুড়িয়ে ফেলা হয়েছে, যাদের লাশ এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, যারা অল্পের জন্য বেঁচে গেছে তাদের সকলের আত্মত্যাগকে এ জাতি যেন কোনোদিন ভুলে না যায়। প্রতিটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে আমরা যেন তাদের ছবি মনে রেখে সিদ্ধান্ত নিই। আমাদের পরবর্তী প্রজন্মকে ক্ষমতাবানদের কীভাবে নিয়ন্ত্রণে রাখতে হয় সে শিক্ষাটি যেন দিয়ে যেতে পারি।
১২ মন্ত্রী, ১৮ প্রতিমন্ত্রী নিয়ে মন্ত্রিসভা
নবীন ও প্রবীণের সমন্বয়ে গঠিত হতে যাচ্ছে বিএনপি’র নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভা। আপাতত ৩০ সদস্যের এই মন্ত্রিসভায় ১২ জন পূর্ণমন্ত্রী থাকছেন এবং প্রায় ১৮ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পেতে পারেন। নতুন মন্ত্রিসভায় দলের অনেক সিনিয়র নেতা অন্তর্ভুক্ত থাকছেন না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নবীন, দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে মন্ত্রিসভায় যুক্ত করছেন। পাশাপাশি দলের কয়েকজন সিনিয়র সদস্যও থাকবেন। বর্তমান সরকারে থাকা দু’জনও নতুন মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে জানা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণের সময় শেষ হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে চলে। তবে কোনো কেন্দ্রে দীর্ঘ অপেক্ষার সারি থাকলে বিকেল সাড়ে চারটার পরও তাঁদের ভোট নেওয়া হবে। সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হলেও দুটি জেলায় ককটেল বিস্ফোরণসহ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।
বাহরাইনে মিসাইলের আঘাতে বাংলাদেশি নিহত, প্রধানমন্ত্রীকে বাহরাইনের রাজার শোক
বাহরাইনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানর প্রতি এই শোকবার্তা প্রেরণ করেন। সোমবার (২ মার্চ) দিবাগত রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি টেলিফোনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাজার পক্ষ থেকে শোকবার্তা পৌঁছে দেন।
কেমন হচ্ছে তারেক রহমানের মন্ত্রিসভা
বিপুল বিজয়ের পর চতুর্থবারের মতো সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে দেশ পরিচালনায় ফেরার মাধ্যমে প্রায় তিন দশক পর বাংলাদেশ পেতে যাচ্ছে নতুন প্রধানমন্ত্রী। এমন প্রেক্ষাপটে তার প্রথম মন্ত্রিসভায় কারা থাকছেন, তা নিয়ে দেশজুড়ে কৌতূহল ও আলোচনা তুঙ্গে।
আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চপর্যায়ের সফরে ঢাকায় আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। মঙ্গলবার (৩ মার্চ) দুই দিনের সফরে তিনি রাজধানীতে পৌঁছাবেন। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুরের এ সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা।