৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ: জুয়েলারি দোকানের সেলসম্যান গ্রেফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের একটি জুয়েলারি প্রতিষ্ঠান থেকে দীর্ঘ সময় ধরে বিপুল পরিমাণ স্বর্ণ আত্মসাতের ঘটনায় প্রতিষ্ঠানের সাবেক এক সেলসম্যানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (১৩ মে) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত ব্যক্তির নাম কৃষ্ণ বসাক ওরফে স্বপন বশাক (৪৭)। তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার গৌর চন্দ্র বশাকের ছেলে।

সিআইডি জানায়, রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে অবস্থিত একটি স্বর্ণালঙ্কারের প্রতিষ্ঠানে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন স্বপন বশাক। দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানের অন্যান্য কর্মচারীদের সহযোগিতায় তিনি বিপুল পরিমাণ স্বর্ণ আত্মসাৎ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের অভিযোগের ভিত্তিতে স্টক যাচাই-বাছাইয়ের সময় দেখা যায়, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে দোকান থেকে মোট ৭ হাজার ৫৫০ ভরি স্বর্ণালঙ্কার নিখোঁজ হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, আত্মসাৎ করা স্বর্ণ বিক্রির টাকায় স্বপন বশাক বিপুল সম্পদের মালিক হয়েছেন। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, মাসিক মাত্র ১০ থেকে ১৫ হাজার টাকা বেতনে চাকরি করলেও তিনি একটি জুয়েলারি প্রতিষ্ঠানে প্রায় ৩৩ লাখ টাকা বিনিয়োগ করেছেন। এছাড়া ৪৪ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের একটি ফ্ল্যাট ও কার পার্কিং, পুঁজিবাজারে ১৬ লাখ ৭৮ হাজার ২৯৩ টাকার শেয়ার এবং আয়কর নথিতে ৫০ ভরি স্বর্ণ থাকার তথ্য পাওয়া গেছে।

সিআইডি আরও জানায়, অভিযুক্তের ব্যাংক হিসাব পর্যালোচনায় অস্বাভাবিক আর্থিক লেনদেনের তথ্য মিলেছে। আত্মসাৎকৃত স্বর্ণ উদ্ধারে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হয়েছে।

বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডির ঢাকা মেট্রো পশ্চিম বিভাগ। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার ও আত্মসাৎকৃত সম্পদের উৎস অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. একনেকের বৈঠকে অনুমোদিত হলো ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. একনেকের বৈঠকে অনুমোদিত হলো ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল