জাতীয়

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে নবনির্বাচিত এমপিদের পদচারণা, আজ শপথ

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে নবনির্বাচিত এমপিদের পদচারণা, আজ শপথ

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিতে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সংসদ ভবনের প্রধান ফটক দিয়ে একে একে এমপিদের গাড়ি প্রবেশ করতে দেখা যায়। সকাল ১০টায় শপথকক্ষে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। প্রচলিত রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ও নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আগে অনুষ্ঠিত হবে।

২৫ জুলাই, ২০২৬
নবনির্বাচিত এমপি- মন্ত্রীদের শপথ পাঠ করাবেন কে?

নবনির্বাচিত এমপি- মন্ত্রীদের শপথ পাঠ করাবেন কে?

নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করে আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সংসদীয় ইতিহাসে এই প্রথম স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত আইনপ্রণেতাদের শপথ পড়াবেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শপথ শেষে বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

২৫ জুলাই, ২০২৬
‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে, শপথের প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী

‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে, শপথের প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় এটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে, এ জন্য আলাদা করে কোনো শপথের প্রয়োজন নেই। তিনি বলেছেন, 'সংসদ নির্বাচন হয়েছে, সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। হ্যাঁ-না ভোট হয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটি উত্থাপন হবে। ‘হ্যাঁ’-এর শপথের কোনো প্রয়োজন নেই। ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে, এটাই জুলাই সনদ।' শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
ঈদে বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদে বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট-এ ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) দিবাগত রাত প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২৫ জুলাই, ২০২৬
সীমান্তঘেঁষা আসনে জামায়াত জোটের জয়: বিজেপির হাতে কি নতুন অস্ত্র?

সীমান্তঘেঁষা আসনে জামায়াত জোটের জয়: বিজেপির হাতে কি নতুন অস্ত্র?

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সীমান্তবর্তী আসনগুলোতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের উল্লেখযোগ্য সাফল্য শুধু দেশের রাজনীতিতেই নয়, পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গেও নতুন রাজনৈতিক আলোচনা তৈরি করেছে। বিশেষ করে আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষা দক্ষিণ-পশ্চিম থেকে উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত বেশ কয়েকটি আসনে জোটের বিজয়কে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন ব্যাখ্যা তুলে ধরছে। নির্বাচনের ফলাফলের মানচিত্রে দেখা যায়, সাতক্ষীরা–৪ থেকে শুরু করে মেহেরপুর–২ পর্যন্ত সীমান্ত বরাবর একাধিক আসনে জয় পেয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোট।

২৫ জুলাই, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। একই দিন বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দলীয় ও মন্ত্রণালয় সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, নতুন সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব তার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
স্পিকারের নাম প্রায় চূড়ান্ত, এই সপ্তাহেই ঘোষণা

স্পিকারের নাম প্রায় চূড়ান্ত, এই সপ্তাহেই ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচনের আলোচনা আরো জোরালো হয়ে উঠেছে। আগামী ২৬ ফেব্রুয়ারি সংসদ অধিবেশনে এই গুরুত্বপূর্ণ পদে নতুন নেতার নাম চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। বিএনপির ভেতরে দুই শীর্ষ নেতা—ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান স্পিকার পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। প্রথমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-সহ দলটির নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয়। পরে তারা শপথ বইয়ে স্বাক্ষর করেন।

২৫ জুলাই, ২০২৬
শহীদ মিনারে জামায়াতের শ্রদ্ধা জানানো প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ইশরাক

শহীদ মিনারে জামায়াতের শ্রদ্ধা জানানো প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ইশরাক

অতীতের বিভেদ ভুলে জাতিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে মুক্তিযুদ্ধের আসল লক্ষ্য পূরণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। ইশরাক হোসেন বলেন, 'বিভাজনের রাজনীতি দেশের জন্য কখনো কল্যাণ বয়ে আনে না। অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি। আমাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো ঐক্যবদ্ধ হয়ে দেশের বর্তমান সংকটগুলো মোকাবিলা করা।'

২৫ জুলাই, ২০২৬
১০৬ কেন্দ্রের প্রাথমিক ফলাফল : জয়ের পথে ‘হ্যাঁ’ ভোট

১০৬ কেন্দ্রের প্রাথমিক ফলাফল : জয়ের পথে ‘হ্যাঁ’ ভোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই জাতীয় সনদ’-এর ওপর গণভোট। এখন পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আধিক্য স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তিনি কার্যালয়ে যান। কার্যালয়ে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান। কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তারেক রহমান।

২৫ জুলাই, ২০২৬
একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে ‘একুশে পদক ২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা পদক, সনদ ও নির্ধারিত অর্থ তুলে দেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু