জাতীয়

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা ফখরুল

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা ফখরুল

নতুন মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলামগীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন থেকে জয়ী হয়েছেন তিনি। এর আগে ২০০১-২০০৬ সালে চার দলীয় জোট সরকারের সময় কৃষি মন্ত্রালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল মিললে দায় কেন্দ্র কর্তৃপক্ষের: শিক্ষামন্ত্রী

পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল মিললে দায় কেন্দ্র কর্তৃপক্ষের: শিক্ষামন্ত্রী

পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্রের কর্তৃপক্ষকে দায়ী করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নকল প্রতিরোধে দেশব্যাপী বিভিন্ন জেলায় মোটিভেশনাল মিটিং আয়োজনের কথাও জানান তিনি। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও সময়োপযোগীভাবে আয়োজনের লক্ষ্যে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ড. খলিলুর রহমান

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ড. খলিলুর রহমান

নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। ড. খলিলুর রহমান ১৯৭৯ সালে সিভিল সার্ভিসে যোগদান করেন এবং তার কর্মজীবনের শুরুতে দক্ষিণ এশিয়া বিভাগ এবং পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে শপথ নেন।

২৫ জুলাই, ২০২৬
ঈদের আগেই পৌঁছে যাবে ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সম্মানি

ঈদের আগেই পৌঁছে যাবে ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সম্মানি

ঈদুল ফিতরের আগেই দেশের মসজিদগুলোর ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সম্মানি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। মাহদী আমিন বলেন, 'প্রথমবারের মতো আজ কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনটির শুরুতে তিনি বৃক্ষরোপণ করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

২৫ জুলাই, ২০২৬
পুলিশ সার্জেন্টের ১৮০ শূন্য পদে দ্রুত নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ সার্জেন্টের ১৮০ শূন্য পদে দ্রুত নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগের ব্যাবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়াতে এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে বলেও উল্লেখ করেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে জনবল বৃদ্ধি অত্যন্ত জরুরি। সে লক্ষ্যে শূন্য পদগুলো পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বিমানমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন আফরোজা খানম

বিমানমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন আফরোজা খানম

নতুন মন্ত্রিসভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আফরোজা খানম (রিতা)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। স্বাধীনতার পর এই আসনে তিনিই একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক। তিনি মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। তাঁর বাবা প্রয়াত শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু ছিলেন মানিকগঞ্জ-২ এবং মানিকগঞ্জ-৩ আসনে চারবারের সংসদ সদস্য; মন্ত্রীও ছিলেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

সম্প্রতি রাষ্ট্রপতির দেয়া বক্তব্য জুলাই গণঅভ্যুত্থানকে অসম্মান করেছে, যা তার সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থী উল্লেখ করে তাকে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পাঠানো আইনি নোটিশটি সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে প্রেরণ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আবদুল আউয়াল মিন্টু

পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আবদুল আউয়াল মিন্টু

নতুন মন্ত্রিসভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে শপথ নেন।

২৫ জুলাই, ২০২৬
বই নিয়ে তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানোর উপায় বের করতে হবে: প্রধানমন্ত্রী

বই নিয়ে তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানোর উপায় বের করতে হবে: প্রধানমন্ত্রী

অমর একুশে বইমেলাকে কেবল বই কেনাবেচার উৎসব নয়, বরং একে শিক্ষা ও সংস্কৃতি বিকাশের প্রধান সূতিকাগার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) 'অমর একুশে বইমেলা- ২০২৬' উদ্বোধন অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বই শুধু বিদ্যা-শিক্ষা বা অবসরের সঙ্গী নয়, বরং বই মস্তিষ্কের জন্য ব্যাংক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'নিয়মিত বই পড়ার অভ্যাস মানুষের স্মৃতিশক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ায় এবং আলজাইমার বা ডিমেনশিয়ার মতো রোগের ঝুঁকি কমায়।’

২৫ জুলাই, ২০২৬
নতুন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন হাবিবুর রশিদ

নতুন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন হাবিবুর রশিদ

ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রশিদসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা আজ বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন। শপথ গ্রহণ করবেন রাষ্ট্রপতি। তথ্য অনুযায়ী নতুন মন্ত্রিসভার দায়িত্ববিন্যাসের ছবি স্পষ্ট হতে শুরু করেছে। ড. খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়, সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমীর খসরু মাহমুদ চৌধুরী অর্থ মন্ত্রণালয় এবং খন্দকার মোশাররফ স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সামলাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২৫ জুলাই, ২০২৬
অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর 'একুশে বইমেলা ২০২৬' এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ১২ মিনিটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি। পরে বিকেল ৩টা ১৬ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ফিতা কেটে মেলার দ্বার উন্মুক্ত করেন। উদ্বোধন শেষে তিনি বাংলা একাডেমি প্রাঙ্গণের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচনে হেরেও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আমিনুল হক

নির্বাচনে হেরেও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আমিনুল হক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসন থেকে অংশগ্রহণ করে হেরে যাওয়ার পরও জাতীয় ক্রীড়া অঙ্গনের আলোচিত নাম আমিনুল হক কে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণ অনুষ্ঠানে আমিনুল হক অংশগ্রহণ করবেন। আমিনুল হক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক এবং ঢাকা উত্তর জেলা দলের আহ্বায়ক।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু