বি১-বি২ ভিসা নিয়ে নতুন সতর্কতা যুক্তরাষ্ট্রের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
যুক্তরাষ্ট্রের বি১-বি২ বা ভিজিটর ভিসা ব্যবহারের ক্ষেত্রে নতুন করে সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

শনিবার (২ মে) দুপুরে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নির্দিষ্ট কিছু ব্যবসায়িক কার্যক্রম করা গেলেও কোনোভাবেই সেখানে পারিশ্রমিক গ্রহণ বা চাকরির মতো কাজে অংশ নেওয়া যাবে না। চুক্তি নিয়ে আলোচনা, ব্যবসায়িক দরকষাকষি কিংবা বিভিন্ন সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ থাকলেও যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তার জন্য কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ।

দূতাবাস আরও উল্লেখ করে, ভিসার শর্ত সঠিকভাবে অনুসরণ করা আবেদনকারীর নিজস্ব দায়িত্ব। ভিসার নিয়ম লঙ্ঘন করলে ভবিষ্যতে জটিলতা তৈরি হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়।

এর আগে ২৯ এপ্রিল আরেকটি বিজ্ঞপ্তিতে মার্কিন দূতাবাস জানায়, শুধুমাত্র সন্তান যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাবে—এই উদ্দেশ্যে সেখানে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসার ব্যবহার গ্রহণযোগ্য নয়। কনস্যুলার কর্মকর্তারা যদি মনে করেন ভ্রমণের মূল উদ্দেশ্য এটি, তাহলে ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হবে বলেও জানানো হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’ সদ্য. ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও পাঁচজনের সদ্য. শিক্ষার্থীরা কী শিখছে, সেটিই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মাপকাঠি: ববি হাজ্জাজ সদ্য. নতুন পে স্কেলে কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা? সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’ সদ্য. ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও পাঁচজনের সদ্য. শিক্ষার্থীরা কী শিখছে, সেটিই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মাপকাঠি: ববি হাজ্জাজ সদ্য. নতুন পে স্কেলে কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা?