জাতীয়

কাজের মাধ্যমেই যোগ্যতার প্রমাণ দেব: নতুন গভর্নর

কাজের মাধ্যমেই যোগ্যতার প্রমাণ দেব: নতুন গভর্নর

কথায় নয়, কাজের মধ্য দিয়েই নিজের দক্ষতা ও যোগ্যতা প্রমাণ দিবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বাংলাদেশ ব্যাংকে প্রবেশকালে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি। এ সময় ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান।

২৫ জুলাই, ২০২৬
দায়িত্ব হস্তান্তরের পর এক বছর ভিভিআইপি মর্যাদা পাবেন ড. ইউনূস

দায়িত্ব হস্তান্তরের পর এক বছর ভিভিআইপি মর্যাদা পাবেন ড. ইউনূস

বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার। এ সময় তিনি বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন। গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত এক সরকারি গেজেট প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মো. সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ইকবাল হাসান মাহমুদ

বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ইকবাল হাসান মাহমুদ

নতুন মন্ত্রিসভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে, ২০০১-২০০৬ সালে চার দলীয় জোট সরকারের সময় তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে শপথ নেন।

২৫ জুলাই, ২০২৬
চাঁদা এবং চাঁদাবাজির মধ্যে পার্থক্য আছে: সড়ক পরিবহন মন্ত্রী

চাঁদা এবং চাঁদাবাজির মধ্যে পার্থক্য আছে: সড়ক পরিবহন মন্ত্রী

চাঁদা ও চাঁদাবাজির মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, পরিবহন খাতে মালিক-শ্রমিকদের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে অর্থ সংগ্রহকে চাঁদাবাজি বলা ঠিক নয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান উপস্থিত ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
মন্ত্রিসভায় ডাক পাচ্ছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন

মন্ত্রিসভায় ডাক পাচ্ছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন

এ জেড এম জাহিদ হোসেন বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ নিতে যাচ্ছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ সচিব তাকে ফোন করে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। আজ বিকেলে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির উপস্থিতিতে বঙ্গভবনে এ শপথ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয়। তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

২৫ জুলাই, ২০২৬
আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আসাদুজ্জামান

আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আসাদুজ্জামান

নতুন মন্ত্রিসভায় আইন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। মো. আসাদুজ্জামান বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনের আগে তিনি এই পদ থেকে পদত্যাগ করে সরাসরি রাজনীতিতে সক্রিয় হন এবং নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে শপথ নেন।

২৫ জুলাই, ২০২৬
মহিলা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন

মহিলা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন

নতুন মন্ত্রিসভায় মহিলা বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। ডা. জাহিদ হোসেন দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয়। তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

২৫ জুলাই, ২০২৬
ভারতীয়দের জন্য পুনরায় পর্যটক ভিসা চালু করেছে দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস

ভারতীয়দের জন্য পুনরায় পর্যটক ভিসা চালু করেছে দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস

দুই মাস বন্ধ থাকার পর ভারতের নাগরিকদের জন্য আবারও পর্যটক ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে এই সেবা পুনরায় কার্যকর হয়েছে। হাইকমিশনের ভিসা বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভারতীয় নাগরিকদের কাছ থেকে পর্যটক ভিসার আবেদন আবার নেওয়া হচ্ছে। গত বছরের ডিসেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ থাকা এই কার্যক্রম পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন তারেক রহমান

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে প্রধানমন্ত্রী হিসেবে গোপনীয়তার শপথও গ্রহণ করেন তিনি। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, নবনির্বাচিত সংসদ সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
আরও ৫ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতের নির্দেশ

আরও ৫ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতের নির্দেশ

আদালত সূত্র জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদের করা আবেদনের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ-২ ও ৩ এবং লালমনিরহাট-১ ও ২ আসনের নির্বাচনি নথি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলর এক প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে ময়মনসিংহ-১ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দেন আদালত।

২৫ জুলাই, ২০২৬
শপথ গ্রহণ করলেন নবনির্বাচিত মন্ত্রীরা

শপথ গ্রহণ করলেন নবনির্বাচিত মন্ত্রীরা

নতুন সরকারের মন্ত্রীদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার পর বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে একই দিন দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। প্রথমে বিএনপি থেকে নির্বাচিত এমপিরা শপথ গ্রহণ করেন। এরপর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট, স্বতন্ত্র ও অন্যান্য দলের সংসদ সদস্যরা শপথ নেন। তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

২৫ জুলাই, ২০২৬
চুক্তিতে ৪ সচিব নিয়োগ দিল সরকার

চুক্তিতে ৪ সচিব নিয়োগ দিল সরকার

দেশের প্রশাসনিক কাঠামোতে গতিশীলতা আনতে এক মন্ত্রণালয় ও তিনটি গুরুত্বপূর্ণ বিভাগে চারজন নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সাবেক এই চার সরকারি কর্মকর্তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক সচিব পদে নিয়োগ দেওয়া হয়। নবনিযুক্ত কর্মকর্তারা কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকার খাতের নীতি নির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালন করবেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু