জাতীয়
৩ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ রবিউল আলম
নতুন মন্ত্রিসভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শেখ রবিউল আলম রবি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। ৪৮ বছর বয়সী শেখ রবিউল আলম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। ধানমন্ডি থানা বিএনপির সভাপতিও তিনি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে শপথ নেন।
রাজধানীর ৪ আসনে রেজাল্ট শিটে ‘কাটাকাটি’ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা
রাজধানীর চারটি পৃথক আসনের ৪ কেন্দ্রে রেজাল্ট শিটে ‘কাটাকাটি’র ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ওই চার কেন্দ্রের তিনটিতে বিএনপি ও একটিতে জামায়াতে ইসলামীর প্রার্থীর প্রাপ্ত ভোট কাটাকাটি করা হয়েছে। কাটাকাটির পর বিএনপির প্রার্থীদের ভোট বাড়লেও জামায়াতের প্রার্থীর ভোট কমেছে।
গণভোটের ফলাফল স্থগিত চেয়ে রিট
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের ফলাফল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত গেজেটও স্থগিতের আবেদন জানানো হয়েছে। (১৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।
২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে বেসরকারি ফলাফল অনুযায়ী এখন পর্যন্ত ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থীরা ১৭৫টি আসনে জয় পেয়েছেন। জামায়াতে ইসলামীর প্রার্থীরা জয়ী হয়েছেন ৫৬টি আসনে। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৬টি আসন এবং স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা জয় পেয়েছেন ১১টি আসনে। বাকি ৪২টি আসনের ফলাফল এখনও প্রক্রিয়াধীন রয়েছে।
বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করুন: মাহফুজ আলম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ হিসেবে উল্লেখ করে বিরোধিতার নাটক বন্ধ করার আহ্বান জানিয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে মাহফুজ আলম লিখেন, 'নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। বাটোয়ারা করে দেওয়া আর মেনে নেওয়ারা একদিকে, আর জনগণ অন্যদিকে।'
ডিএনসিসিতে অর্থনৈতিক সংকট, তবুও আশাবাদী নতুন প্রশাসক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অর্থনৈতিক অবস্থা খুবই বেহাল, তবে নতুন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন আশাবাদী। তিনি জানান, কর্পোরেশনের তহবিল অত্যন্ত সীমিত এবং অনেক উন্নয়নমূলক কাজ স্থগিত রয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপে নতুন প্রশাসক বলেন, 'নতুন প্রশাসক হিসেবে আমাদের দায়িত্ব নেওয়ার মাত্র সাত দিন হয়েছে। কর্পোরেশনে এখন কোনো টাকা নেই, কেবলমাত্র ২৫ কোটি টাকার তহবিল আছে। আয়-ব্যয় এবং রাজস্ব হিসাবের পর আমি জানতে পেরেছি, প্রতি মাসে মাত্র ১৩ কোটি টাকা বেতন দিতে হয়।
তারেক রহমানকে অভিনন্দন জানালেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং
বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এই অভিনন্দন বার্তা পাঠানো হয়। ঢাকায় চীনের দূতাবাস তাদের আনুষ্ঠানিক ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ-সৌদি সম্পর্ক নতুন উচ্চতায় যাবে: প্রধানমন্ত্রী
ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
ভারত সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথগ্রহণ অনুষ্ঠানের পর এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।
দলের পরিচয়ে সরকার চাঁদাবাজির সুযোগ দেবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিজের নির্বাচনী এলাকায় একাধিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, সেনা ক্যাম্প সরে যাওয়ার পর পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আদাবর ও মোহাম্মদপুর এলাকায় চুরি ও ছিনতাই রোধে ৫৫০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন, বসিলায় একটি পুলিশ ক্যাম্প, ২০টি পুলিশ বক্স স্থাপন এবং টহল গাড়ির সংখ্যা বাড়ানো হবে।
চাঁদাবাজদের তালিকা তৈরি করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে এবং রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে কার্যকর করতে রাজধানী থেকে চাঁদাবাজদের একটি তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৪ মার্চ) ডিএমপি সদর দপ্তরে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শিগগিরই রাজধানী ঢাকা থেকে চাঁদাবাজদের একটি তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
নতুন করে ৫ জনকে মন্ত্রী ও ৫ জনকে প্রতিমন্ত্রী মর্যাদায় উপদেষ্টা নিয়োগ
বাংলাদেশ সরকার ‘রুলস অব বিজনেস, ১৯৬৬-এর ৩ (বি)’-এ প্রদত্ত ক্ষমতাবলে নতুন পাঁচজনকে মন্ত্রী এবং পাঁচজনকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।