আইপিটিভিতে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
প্রযুক্তিনির্ভর এই সময়ে আইপিটিভি গণমাধ্যমের পরিধি বিস্তৃত করলেও এর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে অপতথ্য ও বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার ((২৬ এপ্রিল)) দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এসোসিয়েশন অব আইপিটিভি ওনার্স বাংলাদেশের (এআইট) সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন ।

প্রতিমন্ত্রী বলেন, 'সরকার মুক্ত গণমাধ্যম ও তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাসী। আইপিটিভি প্রান্তিক জনগোষ্ঠীর কথা তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম হতে পারে। তবে এই মাধ্যম পরিচালনায় রাষ্ট্রীয় নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।'

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, 'ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের এই সময়ে আইপিটিভিগুলোকে পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।'

তিনি আইপিটিভি শিল্পের সুশৃঙ্খল বিকাশে সংশ্লিষ্টদের সরকারে সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় এআইটির নেতৃবৃন্দ আইপিটিভি খাতের সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা সরকারি নীতিমালার আলোকে আইপিটিভিগুলোর নিবন্ধন ও কার্যক্রম পরিচালনায় সুনির্দিষ্ট দিকনির্দেশনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এই শিল্পের উন্নয়নে সরকারি সহযোগিতা কামনা করেন তারা।

সভা শেষে প্রতিমন্ত্রী ও উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এতে তথ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইপিটিভির মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’ সদ্য. ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও পাঁচজনের সদ্য. শিক্ষার্থীরা কী শিখছে, সেটিই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মাপকাঠি: ববি হাজ্জাজ সদ্য. নতুন পে স্কেলে কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা? সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’ সদ্য. ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও পাঁচজনের সদ্য. শিক্ষার্থীরা কী শিখছে, সেটিই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মাপকাঠি: ববি হাজ্জাজ সদ্য. নতুন পে স্কেলে কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা?