জাতীয়
ভেঙে গেল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেছেন এবং তাঁর নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন। নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে।
শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আর রাজপথে নামাতে হবে না: শিক্ষামন্ত্রী
তিনি জানান, শিক্ষকদের বিভিন্ন দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। তবে একই সঙ্গে শিক্ষকদেরও শিক্ষার মানোন্নয়নে নিজেদের ভূমিকা ও দায়বদ্ধতা স্পষ্ট করতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, “শুধু সমস্যার কথা বললে হবে না, শিক্ষার উন্নয়নে আপনাদের দায়িত্বও পালন করতে হবে।”
পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী
চাঁদা দাবিকে কেন্দ্র করে রাজধানীর আদাবরে একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনায় তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসছে বলেও ইঙ্গিত দেন তিনি।
ছয় জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ
প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়ার পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে এপিবিএনে বদলি করা হয়েছে। খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদকে বগুড়ার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে নোয়াখালীর পিটিসিতে বদলি করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে ময়মনসিংহ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আপন অঙ্গনে ফিরলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস
১৮ মাস পর পুরোনো দায়িত্ব ও কর্মস্থলে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টার-এ পৌঁছান। দীর্ঘ বিরতির পর নিজ প্রতিষ্ঠানে ফিরে আসায় সহকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ইউনূস সেন্টারে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় গ্রামীণ পরিবারের বিভিন্ন সহযোগী সংগঠনের প্রতিনিধিরা, ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
পুলিশ বাহিনীকে চেইন অব কমান্ড বজায় রেখে কাজ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের কঠোরভাবে চেইন অব কমান্ড বজায় রাখার নির্দেশ দিয়েছেন। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী এক ব্রিফিংয়ে এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী থার্ড টার্মিনাল নিয়ে কিছু নির্দেশনা দিয়েছেন: বিডা চেয়ারম্যান
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বৈঠকে প্রধানমন্ত্রী এ বিষয়ে বেশ কিছু দিকনির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর একান্ত ও সহকারী একান্ত সচিব নিয়োগ
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী। একই সঙ্গে সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
১২ মার্চ সংসদ বসছে, নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এ ছাড়া অন্তবর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো উত্থাপন করা হবে। শোক প্রস্তাব ও রাষ্ট্রপতির ভাষণ হবে। এসব তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
জুমার পর ভূমিকম্পে কাঁপল দেশ, আতঙ্কে ঘর ছাড়লেন মানুষ
জুমার নামাজের পরই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিটে এ কম্পন অনুভূত হয়। আকস্মিক এই ভূমিকম্পে আতঙ্কিত হয়ে বহু মানুষ বাসাবাড়ি ও বহুতল ভবন থেকে দ্রুত রাস্তায় নেমে আসেন। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম ও মেঘালয় সীমান্তবর্তী এলাকা।
গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনা হবে: তথ্যমন্ত্রী
জনগণের কাছে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সব অংশীজনের মতামত বিবেচনায় নিয়ে জবাবদিহিতার সীমা নির্ধারণ করা হবে এবং সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সামগ্রিকভাবে গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বরিশাল সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল, চিফ অব জেনারেল স্টাফ হলেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান
বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদগুলোতে রদবদল হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সেনাসদর থেকে এ–সংক্রান্ত আদেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্টডকের জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।