জাতীয়

১৭ থেকে ২৩ মার্চ ঈদের ছুটি, নির্বাহী আদেশে ১৮ মার্চে ছুটি ঘোষণা

১৭ থেকে ২৩ মার্চ ঈদের ছুটি, নির্বাহী আদেশে ১৮ মার্চে ছুটি ঘোষণা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে ঈদের ছুটি ঘোষণা করেছে সরকার। ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) বিষয়টি নিয়ে অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। সরকারি সূত্রে জানা গেছে, চলতি বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হলে ২১ মার্চ ঈদুল ফিতরের সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। ঈদের আগে-পরে ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে চার দিনের ছুটি ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
দায়িত্ব যখন পেয়েছি, ইনশাল্লাহ অনেক চমক আসছে: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

দায়িত্ব যখন পেয়েছি, ইনশাল্লাহ অনেক চমক আসছে: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

শিক্ষা মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে কথা বলেছেন ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনে শপথ নেওয়ার পর তিনি জানান, দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হবে এবং সেটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। ড. মিলন বলেন, 'ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হবে। আমরা এখন গ্লোবাল ভিলেজে বাস করি।

২৫ জুলাই, ২০২৬
গণমাধ্যমের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, গণমাধ্যমের জন্য একটি স্বাধীন, সাহসী ও ভয়মুক্ত কর্মপরিবেশ গড়ে তোলা সরকার মূল অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসে সংবাদকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, 'গণতান্ত্রিক আন্দোলনের দীর্ঘ পথ চলায় দেশের গণমাধ্যম যে সাহসিকতা এবং পেশাগত দায়বদ্ধতার পরিচয় দিয়েছে, তা অপরিসীম। সংবাদপত্র ও মিডিয়ার স্বাধীনতা রক্ষায় নতুন সরকার দৃঢ়প্রতিজ্ঞ।'

২৫ জুলাই, ২০২৬
রয়টার্সের বিশ্লেষণ/ প্রথম নির্বাচনেই হোঁচট খেল তরুণদের দল এনসিপি

রয়টার্সের বিশ্লেষণ/ প্রথম নির্বাচনেই হোঁচট খেল তরুণদের দল এনসিপি

২০২৪ সালের ৫ আগস্ট জেন-জি নেতৃত্বাধীন ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেই ঘটনার পর বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম সংসদ নির্বাচনেই বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)।

২৫ জুলাই, ২০২৬
ভঙ্গুরতা কাটেনি, তবে স্থিতিশীলতার পথে অর্থনীতি: গভর্নর

ভঙ্গুরতা কাটেনি, তবে স্থিতিশীলতার পথে অর্থনীতি: গভর্নর

দেশের সামষ্টিক অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগোলেও ভেতরের ভঙ্গুরতা এখনো পুরোপুরি কাটেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, 'আর্থিক খাতে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম ও লুটপাটের প্রভাব এখনো রয়ে গেছে; পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে সময় লাগবে।' বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। গভর্নর জানান, বিগত সময়ে দেশের আর্থিক খাতে নজিরবিহীন অনিয়মের কারণে যে ক্ষত তৈরি হয়েছে, তা একদিনে সারানো সম্ভব নয়।

২৫ জুলাই, ২০২৬
নতুন দুই মেট্রো প্রকল্পে কিলোমিটার প্রতি ব্যয় আগের চেয়ে দ্বিগুণের বেশি

নতুন দুই মেট্রো প্রকল্পে কিলোমিটার প্রতি ব্যয় আগের চেয়ে দ্বিগুণের বেশি

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে নেওয়া দুটি মেট্রোরেল প্রকল্পে ব্যয় আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। সরকারি বিশ্লেষণে দেখা গেছে, নতুন প্রকল্প দুটিতে প্রতি কিলোমিটারে গড় ব্যয় দাঁড়াচ্ছে ৩,৬১৮ কোটি টাকা, যা উত্তরা-মতিঝিল অংশের মেট্রোরেলের তুলনায় দ্বিগুণেরও বেশি। উত্তরা-মতিঝিল মেট্রোরেল নির্মাণে প্রতি কিলোমিটারে খরচ হয়েছিল প্রায় ১,৫৭৪ কোটি টাকা। অথচ নতুন দুটি প্রকল্প—এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ (উত্তর)—বাস্তবায়নে ব্যয় অনেক বেশি ধরা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
সামরিক অভিযানে নিহত কুখ্যাত মাদক সম্রাট, মেক্সিকোজুড়ে সহিংসতা

সামরিক অভিযানে নিহত কুখ্যাত মাদক সম্রাট, মেক্সিকোজুড়ে সহিংসতা

মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট এবং জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)-এর প্রধান নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস ওরফে এল মেনচো দেশটির নিরাপত্তা বাহিনীর বিশেষ সামরিক অভিযানে নিহত হয়েছেন। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসি ও আল-জাজিরা। রোববার (২২ ফেব্রুয়ারি) জালিস্কো প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এল মেনচোর সমর্থকদের ব্যাপক বন্দুকযুদ্ধ হয়। সংঘর্ষে গুরুতর আহত হলে তাকে রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬
জামায়াতের ইফতারে অংশ নেবেন প্রধানমন্ত্রী

জামায়াতের ইফতারে অংশ নেবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। জামায়াতের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান সহ দেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, উলামা-মাশায়েখ, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা এই ইফতার মাহফিলে উপস্থিত থাকবেন।

২৫ জুলাই, ২০২৬
মবজাস্টিস নিয়ন্ত্রণে আনা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

মবজাস্টিস নিয়ন্ত্রণে আনা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

মব জাস্টিস নিয়ন্ত্রণে এনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটুকু খারাপ ছিল, সেটিকে উন্নত করার চেষ্টা অব্যাহত থাকবে। বুধবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, 'দেশে গণতন্ত্রই প্রধান চালিকাশক্তি। ডেমোক্রেসি হচ্ছে আমাদের প্রধান উপাদান, যাকে নিয়ে আমরা সামনে এগোচ্ছি। আমাদের সবকিছুর মধ্যেই গণতন্ত্র থাকবে। আমরা সেই গণতন্ত্রে বিশ্বাস করি।'

২৫ জুলাই, ২০২৬
একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের গ্রাহকদের সুদসহ আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও

একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের গ্রাহকদের সুদসহ আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও

একীভূত পাঁচটি ইসলামী ব্যাংকের গ্রাহকরা বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে। তারা দাবি করেন, ব্যাংকের জমাকৃত মূলধন ও মুনাফা স্বাভাবিকভাবে ফেরত না দিলে কঠোর আন্দোলন চালানো হবে। বিক্ষোভকারীরা বলেন, 'ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক মিলে গঠিত "সম্মিলিত ইসলামী ব্যাংক" এর গ্রাহক হিসেবে আমরা দীর্ঘদিন ধরে পাওনা আদায়ের জন্য আন্দোলন করছি।'

২৫ জুলাই, ২০২৬
প্রতিশ্রুতি অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হতে শুরু করেছে: নুরুল হক

প্রতিশ্রুতি অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হতে শুরু করেছে: নুরুল হক

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কোনো প্রতিহিংসার রাজনীতি করা হয়নি এবং কাউকে আঘাত করা হয়নি বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। প্রতিশ্রুতি অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হতে শুরু করেছে বলেও মন্তব্য করেছেন তিনি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ চত্বরে ‘সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে নাগরিক ভাবনা’ শীর্ষক উন্মুক্ত মতবিনিময় সভা ও গণ-ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
বিদ্যুৎ খাতে ৪৫ হাজার কোটি টাকা বকেয়া, মন্ত্রী বললেন দেউলিয়া পরিস্থিতি

বিদ্যুৎ খাতে ৪৫ হাজার কোটি টাকা বকেয়া, মন্ত্রী বললেন দেউলিয়া পরিস্থিতি

দেশি-বিদেশি কোম্পানির কাছে বিপুল অংকের বকেয়া নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশের নতুন সরকার। বিদ্যুৎ খাতে প্রায় ৪৫ হাজার কোটি টাকার দেনা এবং জ্বালানি আমদানিনির্ভরতা মিলিয়ে আসন্ন রমজান, সেচ মৌসুম ও গ্রীষ্মে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নবনিযুক্ত বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিবিসি বাংলাকে বলেন, 'পরিস্থিতি সামাল দিতে ডিজাস্টার ম্যানেজমেন্ট করতে হবে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান