জাতীয়

রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা

রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা

রাষ্ট্রদূত হিসেবে প্রেষণে নিয়োগ দিতে তিনজন সেনা কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যস্ত করেছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত করা হয়।

২৫ জুলাই, ২০২৬
বাইরের কোনো চাপ চীন–বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করতে পারবে না: চীনা রাষ্ট্রদূত

বাইরের কোনো চাপ চীন–বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করতে পারবে না: চীনা রাষ্ট্রদূত

বাইরের কোনো চাপ বা তৃতীয় পক্ষ চীন–বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একই সঙ্গে নতুন সরকার খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন রাষ্ট্রদূত।

২৫ জুলাই, ২০২৬
ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায়, জানাল আবহাওয়া অধিদপ্তর

ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায়, জানাল আবহাওয়া অধিদপ্তর

জুমার নামাজের পরই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিটে এ কম্পন অনুভূত হয়। আকস্মিক এই ভূমিকম্পে আতঙ্কিত হয়ে বহু মানুষ বাসাবাড়ি ও বহুতল ভবন থেকে দ্রুত রাস্তায় নেমে আসেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি উপজেলা।

২৫ জুলাই, ২০২৬
প্রতিরক্ষা ও জনপ্রশাসনসহ ৫ মন্ত্রণালয় থাকবে প্রধানমন্ত্রীর অধীনে

প্রতিরক্ষা ও জনপ্রশাসনসহ ৫ মন্ত্রণালয় থাকবে প্রধানমন্ত্রীর অধীনে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রায় দুই দশক বিরতির অবসান ঘটিয়ে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। সরকার পরিচালনায় তিনি ৪৯ সদস্যের একটি পূর্ণাঙ্গ ও ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠন করেছেন। প্রবীণ নেতৃত্বের অভিজ্ঞতা ও তরুণদের উদ্যমের সমন্বয়ে সাজানো এই মন্ত্রিসভা ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। নতুন সরকারের দায়িত্ব বণ্টনে দেখা গেছে, রাষ্ট্র পরিচালনার অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয়—প্রতিরক্ষা, জনপ্রশাসন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং যুব ও ক্রীড়া—প্রধানমন্ত্রী নিজের অধীনেই রেখেছেন।

২৫ জুলাই, ২০২৬
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মহান মুক্তিযুদ্ধ-ই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি—এ কথা বলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন ও সংগ্রামকে এক করে দেখা সঠিক নয়। রোববার (২২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-এর সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
আজ সচিবালয়ে প্রথম অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ সচিবালয়ে প্রথম অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করছেন তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে অনুষ্ঠিত মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন সরকারের যাত্রা শুরু হয়। নতুন সরকার দায়িত্ব গ্রহণের আগেই সচিবালয়ে প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয় প্রস্তুত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের দ্বিতীয় তলায় ২০১ নম্বর কক্ষটি প্রধানমন্ত্রীর কার্যালয় হিসেবে নির্ধারণ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতায় সৌদিসহ কয়েকটি মুসলিম দেশের পূর্ণ সমর্থন

জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতায় সৌদিসহ কয়েকটি মুসলিম দেশের পূর্ণ সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিনসহ বেশ কয়েকটি দেশ বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জেদ্দায় ওআইসির জরুরি অধিবেশনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল এলখেরেজি, তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকিলিকায়া, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আগাবেকিয়ান এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদাও এ আশ্বাস দেন।

২৫ জুলাই, ২০২৬
তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন মোহাম্মদ সাহাবুদ্দিন

তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন মোহাম্মদ সাহাবুদ্দিন

তিন বছরে তিনটি ভিন্ন সরকারের শপথবাক্য পাঠ করিয়ে নতুন এক নজির গড়েছেন দেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান-কে শপথবাক্য পাঠ করান। একই অনুষ্ঠানে তার নেতৃত্বে গঠিত নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদেরও শপথ পড়ান তিনি। অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব, উচ্চপদস্থ কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
আ.লীগ আমলের ১ হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহার

আ.লীগ আমলের ১ হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহার

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে হওয়া রাজনৈতিক মামলাগুলোর মধ্যে এক হাজার ছয়টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে নবগঠিত বিএনপি সরকার। রোববার এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পাঁচ দিনের মাথায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১৭ ফেব্রুয়ারি শপথ নিয়ে সরকার গঠন করে দলটি।

২৫ জুলাই, ২০২৬
ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে আগামী ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মত বগুড়া সফর করবেন তিনি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) শিবগঞ্জের মহাস্থানগড়ে শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজারে জুমার নামাজের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে এ তথ্য নিশ্চিত করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মীর শাহে আলম বলেন, ‘ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় আসবেন। ১০ মার্চ তিনি বগুড়ায় আসবেন।’

২৫ জুলাই, ২০২৬
চলতি মাসেই দেশে ১০ ভূমিকম্প; বড় ভূমিকম্পের পূর্বাভাস নয়তো? যা বলছেন বিশেষজ্ঞরা

চলতি মাসেই দেশে ১০ ভূমিকম্প; বড় ভূমিকম্পের পূর্বাভাস নয়তো? যা বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক সময়ে ঘন ঘন ভূমিকম্পে কাঁপছে বাংলাদেশ। চলতি মাসের প্রথম ২৭ দিনেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত ১০ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। অধিকাংশ ভূকম্পন মৃদু থেকে মাঝারি আকারের হলেও জনমনে আতঙ্ক বেড়েই চলছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) জানিয়েছে, চলতি মাসে এখন পর্যন্ত ভূমিকম্প হয়েছে অন্তত ১০ বার। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়।

২৫ জুলাই, ২০২৬
চাঁদাবাজি কাণ্ডে আলোচিত বৈষম্যবিরোধী নেতা রিয়াদ আবারও গ্রেফতার

চাঁদাবাজি কাণ্ডে আলোচিত বৈষম্যবিরোধী নেতা রিয়াদ আবারও গ্রেফতার

রাজধানীর গুলশানে অবস্থিত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। গ্রেপ্তার অন্যরা হলেন: একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রিয়াদুল হাওলাদার, মো. আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদার। মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক আরমান আলী আদালতে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ