বৈশাখী শোভাযাত্রায় নতুন মাত্রা, সম্মুখসারিতে ডিএমপির অশ্বারোহী ইউনিট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রায় এবার যুক্ত হয়েছে নতুন আকর্ষণ। প্রথমবারের মতো শোভাযাত্রার সম্মুখসারিতে অংশ নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সুসজ্জিত অশ্বারোহী দল, যা দর্শনার্থীদের মধ্যে সৃষ্টি করে বাড়তি উচ্ছ্বাস।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রার সামনের সারিতেই অবস্থান নেয় ডিএমপির অশ্বারোহী ইউনিট। শোভাযাত্রায় তাদের সুশৃঙ্খল উপস্থিতি এবং মনোমুগ্ধকর সাজসজ্জা সবার দৃষ্টি আকর্ষণ করে।

অশ্বারোহী দলের নেতৃত্বদানকারী উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, এবারের আয়োজনে ২০টি সুসজ্জিত ঘোড়া অংশ নিয়েছে। এসব ঘোড়া বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এবং বড় জনসমাগমে নিয়ন্ত্রিতভাবে চলাচলের উপযোগী করে প্রস্তুত করা হয়েছে।

তিনি আরও জানান, ব্যবহৃত ঘোড়াগুলো ‘থ্রোব্রেড রাইডিং হর্স’, যা গতি, সহনশীলতা এবং নিয়ন্ত্রিত আচরণের জন্য পরিচিত।

শোভাযাত্রায় অংশ নিতে আসা মানুষের মধ্যে অশ্বারোহী দলকে ঘিরে ছিল বাড়তি আগ্রহ। অনেকেই ছবি তুলেছেন, আবার কেউ নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে কাছ থেকে দেখার চেষ্টা করেছেন।

এবারের শোভাযাত্রায় ‘মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া’—এই পাঁচটি মোটিফ বিশেষভাবে উপস্থাপন করা হয়। লোকজ প্রতীকের ধারায় এগুলো যথাক্রমে শক্তি, সৃজনশীলতা, শান্তি, গৌরব ও গতিময়তার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।

এ ছাড়া ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পীর পরিবেশনা শোভাযাত্রায় যোগ করে প্রাণবন্ত আবহ। প্রায় ২০০ জন শিক্ষার্থী জাতীয় পতাকা বহন করে অংশ নেন এই বর্ণাঢ্য আয়োজনে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. একনেকের বৈঠকে অনুমোদিত হলো ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার, ওসির গাড়িতে আগুন সদ্য. ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. একনেকের বৈঠকে অনুমোদিত হলো ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার, ওসির গাড়িতে আগুন সদ্য. ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ