নুসরাতকে নির্বাচিত করে ইসির গেজেট অনুমোদন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
নুসরাত তাবাসসুমকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হাইকোর্টের নির্দেশনা পাওয়ার পর তাঁর মনোনয়ন গ্রহণ করা হয় এবং শিগগিরই গেজেট প্রকাশ করা হবে।

রোববার (৪ মে) বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। তিনি গণমাধ্যমকে জানান, নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

নুসরাত তাবাসসুম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী।

অন্যদিকে, একই জোট মনিরা শারমিনকে মনোনয়ন দিলেও কৃষি ব্যাংকের চাকরি ছাড়ার তিন বছর পূর্ণ না হওয়ায় তাঁর মনোনয়ন রিটার্নিং কর্মকর্তা বাতিল করেন। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করলেও সেখানে ওই সিদ্ধান্ত বহাল থাকে। এরপর তিনি হাইকোর্টে রিট করেন।

তবে মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। সোমবার (৪ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ অবস্থান জানায়।

আইনজীবীদের মতে, বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি আহমেদ সোহেলের সঙ্গে মনিরা শারমিনের বাড়ি একই সংসদীয় আসনে হওয়ায় তিনি শুনানি থেকে বিরত থাকেন। ফলে মামলাটি আগামী মঙ্গলবার অন্য একটি বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, মনিরা শারমিন শুনানিতে অংশ নেবেন কি না, সে বিষয়ে কমিশনের কাছে কোনো তথ্য নেই। আদালত যে সিদ্ধান্ত দেবে, কমিশন তা মেনে নেবে।

এর আগে রোববার (৩ মে) রাতে সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সদস্য শপথ নিয়েছেন। তাদের মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন রয়েছেন। তারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ