জাতীয়
রাষ্ট্রপতি, স্পিকার ও মন্ত্রিসভা প্রায় চূড়ান্ত, আলোচনায় আসছে যাদের নাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে। দলীয় সূত্রের খবর অনুযায়ী, নির্বাচিত ও অনির্বাচিত নেতাদের সমন্বয়ে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বকে মিশিয়ে ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠন করা হবে। নতুন মন্ত্রিসভায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, প্রশাসনের কার্যকারিতা বৃদ্ধি এবং নীতিনির্ধারণে নতুন দৃষ্টিভঙ্গি যোগ করার ক্ষেত্রে। ২০০১-২০০৬ মেয়াদে দায়িত্ব পালন করা কিছু বিতর্কমুক্ত সাবেক মন্ত্রীকে পুনরায় দায়িত্ব দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ বিমান (রহিত বাংলাদেশ বিমান অর্ডার, ১৯৭২ পুনর্বহাল ও সংশোধন আইন, ২০২৩) এর ধারা ৩০(সি) অনুযায়ী সরকারের অর্পিত ক্ষমতাবলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে তার অভিপ্রায় অনুযায়ী অব্যাহতি দেওয়া হয়েছে।
পবিত্র রমজান উপলক্ষে স্কুলে ছুটি আগামীকাল থেকে
পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকেই সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে এ ছুটি শুরু হচ্ছে। তবে প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে এখনো কিছু জানায়নি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
ভারতে এআই সামিট: ‘নয়া দিল্লি ঘোষণা’তে ৮৯তম দেশ হিসেবে বাংলাদেশের সমর্থন
ভারতের রাজধানী নয়া দিল্লিতে অনুষ্ঠিত ২০২৬ সালের ‘India AI Impact Summit’-এ গৃহীত ‘The New Delhi Declaration on AI Impact’-এ ৮৯তম দেশ হিসেবে সমর্থন জানিয়েছে বাংলাদেশ। সামিটে গৃহীত ঘোষণায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক কল্যাণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে বৈশ্বিক ঐকমত্যের প্রতিফলন ঘটেছে। ‘সবার কল্যাণে, সবার সুখে’ নীতিকে সামনে রেখে ঘোষণাপত্রে এআইয়ের সুফল মানবজাতির মধ্যে সমভাবে বণ্টনের ওপর জোর দেওয়া হয়।
যারা অন্যায় করেনি, তারা হয়রানির শিকার হবে না: চিফ প্রসিকিউটর
দায়িত্ব গ্রহণের পর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, যারা কোনো অন্যায় করেনি তারা কোনোভাবেই হয়রানির শিকার হবে না, তবে প্রকৃত অপরাধীদের প্রাপ্য শাস্তি নিশ্চিত করা হবে। আজ সোমবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রথম আলোতে অগ্নিসংযোগ: দুই মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
সালাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রথম আলো ভবনে উগ্রবাদীদের হামলার ঘটনায় আগামী দুই মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত শেষ করে অভিযোগপত্র দেওয়া হবে। তিনি জানান, প্রগতির বিরুদ্ধে থাকা উগ্রবাদী শক্তি সমাজের অগ্রযাত্রা থামাতে পারবে না এবং দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমেই সেই বার্তা দেওয়া হবে। এ লক্ষ্যে তদন্ত শেষ করে নির্ধারিত সময়ের মধ্যেই চার্জশিট দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে বিচারিক প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যায়।
আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: প্রধানমন্ত্রী
বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। ভাষণের শুরুতে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং বলেন, হাজারো শহীদের প্রাণের বিনিময়ে দেশ ও জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হয়েছে। তাবেদারমুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে উল্লেখ করে তিনি দেশবাসীকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ পাচ্ছেন যারা
অমর একুশে বইমেলাকে সামনে রেখে বাংলা একাডেমি ঘোষণা করেছে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’। চলতি বছর সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে মোট আটটি বিভাগে ৯ জনকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনীতদের নাম প্রকাশ করা হয়। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,
হাজারো মানুষের ত্যাগের বিনিময়ে গণতন্ত্রের ধারায় বাংলাদেশ: রাষ্ট্রপতি
হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আবারও গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে বলে মন্তব্য করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, 'শহীদদের স্বপ্ন বাস্তবায়নে দেশকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও এগিয়ে নিতে হবে এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে।' শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুই পাশে পোশাকধারী পুলিশের অবস্থান বন্ধের নির্দেশ
রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুই পাশে পোশাকধারী পুলিশের অবস্থান বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনের কর্মসূচিতে তিনি সরকারি গাড়ির পরিবর্তে নিজস্ব গাড়ি ব্যবহার করেন এবং গাড়িবহরও সীমিত রাখেন। বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী সরকারি গাড়ির চেয়ে নিজের গাড়িতে চলাচল করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তিনি বলেন, দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী সাভার ও শেরেবাংলা নগর নিজের টয়োটা গাড়িতে গিয়েছেন এবং সেখান থেকেই সচিবালয়ে পৌঁছান।
খুব শিগগির বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে: বাণিজ্যমন্ত্রী
বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং খুব শিগগির বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, রমজানকে কেন্দ্র করে কিছু মানুষ মূল্যবৃদ্ধির সুযোগ নেওয়ার চেষ্টা করছে; যারা এ ধরনের কারসাজিতে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইন নিজের গতিতেই চলবে।
দেশে মজুত রয়েছে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন তেল, সাশ্রয়ী হওয়ার আহ্বান সরকারের
মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাজারে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশেও জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সম্ভাব্য সংকট মোকাবিলায় সরকার জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী নীতি গ্রহণের পাশাপাশি রেশনিং ব্যবস্থার দিকে ঝুঁকছে এবং আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি ও পরিশোধিত তেল সংগ্রহের চেষ্টা জোরদার করেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে।